Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুদ্ধদেব গুহর মৃত্যুতে শোক মোদী, হাসিনা, মমতা, বুদ্ধদেবের

দ্য ওয়াল ব্যুরো:‌ সাহিত্যিক বুদ্ধদের গুহর (budhhadeb guha) প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি টুইটারে লেখেন, ‘‌বুদ্ধদের গুহর লেখাগুলি বহুমুখী। পরিবেশ নিয়ে তিনি কতটা সংবেদনশীল ছিলেন, তা ফুটে ওঠে তাঁর লেখায়।’‌

বুদ্ধদেব গুহর মৃত্যুতে শোক মোদী, হাসিনা, মমতা, বুদ্ধদেবের

শেষ আপডেট: 30 August 2021 14:52

দ্য ওয়াল ব্যুরো:‌ সাহিত্যিক বুদ্ধদের গুহর (budhhadeb guha) প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি টুইটারে লেখেন, ‘‌বুদ্ধদের গুহর লেখাগুলি বহুমুখী। পরিবেশ নিয়ে তিনি কতটা সংবেদনশীল ছিলেন, তা ফুটে ওঠে তাঁর লেখায়।’‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও লেখেন, তরুণ প্রজন্ম তাঁর লেখাগুলি উপভোগ করে। বুদ্ধদেব গুহর মৃত্যু সাহিত্য জগতে একটি বড় ক্ষতি। লেখকের পরিবার আর তাঁর ভক্তদের প্রতিও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুদ্ধদেব গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এদিন এক শোকবার্তায় শেখ হাসিনা বুদ্ধদেব গুহের আত্মার শান্তি কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আরও পড়ুনঃ রয়ে গেল বুদ্ধদেব গুহর সোনামাখা স্মৃতিকথা বুদ্ধদেব গুহর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেছেন, বাংলা সাহিত্যের বিখ্যাত লেখত বুদ্ধদেব গুহর মৃত্যুতে তিনি গভীরবাবে ব্যথিত। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তাঁর পরিবার আর ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব গুহর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘আমাদের একজন ভালোবাসার মানুষ চলে গেলেন। অনেকদিন ধরে আমাদের পরিবারের সঙ্গে ওঁর পরিচয়, যাওয়া আসা, কথাবার্তা। আধুনিক বাংলা কথাসাহিত্যে উনি একটা আলাদা ঘরানা তৈরি করেছিলেন। ওঁর সমস্ত লেখার ভাবনার কেন্দ্রে রেখেছিলেন প্রকৃতিকে। এরাজ্যের জঙ্গল এলাকা, গাছপালা, ফুলফল এইসব ওঁর লেখায় গভীরভাবে চিত্রিত। শেষের দিকে অসুস্থ অবস্থায় আর লিখতে পারছিলেন না। তারপরে নিজের মতো চলে গেলেন। আমরা পরিচিতজনেরা, ওঁর পাঠকরা ক্ষতিগ্রস্ত হলাম।’ সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র শোক জানিয়ে বলেছেন, ‘বাংলা ভাষার প্রখ্যাত কথাকার তথা সাংস্কৃতিক ক্ষেত্রের বহুমুখী প্রতিভার অধিকারী বুদ্ধদেব গুহর প্রয়াণে আমরা শোকাহত। তিনি বেঁচে থাকবেন তাঁর কালজয়ী সৃষ্টির মধ্যেই...।’ রবিবার রাতে মৃত্যু হয়েছে ঋজুদার স্রষ্টা বুদ্ধবেদ গুহর। কোভিড পরবর্তী অসুস্থতার দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন। বেশ কয়েকদিন ধরেই শারীরিক দুর্বলতার কারণে প্রায় শয্যাশায়ী ছিলেন তিনি। ২০১১ সালে মৃত্যু হয়েছিল স্ত্রী ঋতু গুহর। তিনি একজন প্রথিত যশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। লেখার পাশাপাশি বুদ্ধদেব গুহও সঙ্গীত চর্চা করতেন। তিনি একজন সফল চাটার্ড অ্যাকাউন্টটেন্টও ছিলেন। একটা সময় পূর্ব ভারতে ভালো পসার ছিল তাঁদের চাটার্ড ফার্ম ‘‌গুহ অ্যান্ড গুহ’‌র। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```