Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

লেখা থামেনি বুদ্ধবাবুর, এ বার পুজোতেও বেরোচ্ছে বই

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ। গৃহবন্দি। কয়েকদিন আগেই ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। কিন্তু লেখা থামেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের। এ বার পুজোতেও প্রকাশ হচ্ছে তাঁর নতুন বই 'স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা।' মূলত

লেখা থামেনি বুদ্ধবাবুর, এ বার পুজোতেও বেরোচ্ছে বই

শেষ আপডেট: 20 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ। গৃহবন্দি। কয়েকদিন আগেই ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। কিন্তু লেখা থামেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের। এ বার পুজোতেও প্রকাশ হচ্ছে তাঁর নতুন বই 'স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা।' মূলত চিনের প্রেক্ষাপট নিয়েই এই বই। চিন বিপ্লবের পুরোধা মাও সে তুং-এর বিখ্যাত উক্তি ছিল "There is great disorder under heaven. The situation is excellent" মাও-এর এই উক্তি থেকেই বইয়ের নামকরণ করা হয়েছে। মূলত তুলে ধরা হয়েছে কী ভাবে চিন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সেখানকার কৃষক সংগ্রাম থেকে শ্রমিক আন্দোলন কোন পথে এগিয়েছে, সার্বিক ভাবে সেটাই উঠে এসেছে বুদ্ধবাবুর লেখায়। আজকের চিনের সমস্যা, সম্ভাবনা সবটাই উঠে এসেছে এই কমিউনিস্ট নেতার লেখায়। ন্যাশনাল বুক এজেন্সি থেকে রবিবার প্রকাশিত হচ্ছে বই। দাম ষাট টাকা। ২০১৭ সালে সিপিএম যখন সোভিয়েত ইউনিয়নের বলশেভিক বিপ্লবের শতবর্ষ পালন করছে, সেই সংক্রান্ত একটি সেমিনারে বুদ্ধবাবুর বক্তৃতায় বারবার উঠে এসেছিল চিনের কথা। এ বার সেটাকেই লিখিত আকারে উপস্থাপন করলেন তিনি। গতবার পুজোয় তাঁর লেখা 'নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু' শীর্ষক বই হট কেকের মতো বিকিয়েছিল বাজারে। প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে স্রেফ উবে গিয়েছিল ১২হাজার কপি। এই বইও এ বার শারদীয়ায় বাম কর্মী সমর্থকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলেই মত প্রকাশনা সংস্থার। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-state-buddhadeb-bhattacharyas-new-book-is-out-of-stock-in-three-days/

```