Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাবালিকার বিয়ে দিচ্ছিল পরিবার, জানতে পেরেই রুখে দিল বিএসএফ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভেবেছিলেন দু’বাড়ি সহমতে না আসলে পালিয়ে গিয়ে বিয়ে করবেন দু’জনে। বাড়ির লোকেরা রাজি হলেও বাধ সাধল কনের বয়স। কনে নাবালিকা (Minor Girl Marriage) জেনে আসরে গিয়ে বিয়ের রুখে দিল বিএসএফ (BSF)। বসিরহাটের বাদুড়িয়

নাবালিকার বিয়ে দিচ্ছিল পরিবার, জানতে পেরেই রুখে দিল বিএসএফ

শেষ আপডেট: 8 May 2023 08:33

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভেবেছিলেন দু’বাড়ি সহমতে না আসলে পালিয়ে গিয়ে বিয়ে করবেন দু’জনে। বাড়ির লোকেরা রাজি হলেও বাধ সাধল কনের বয়স। কনে নাবালিকা (Minor Girl Marriage) জেনে আসরে গিয়ে বিয়ের রুখে দিল বিএসএফ (BSF)।

বসিরহাটের বাদুড়িয়া থানার আটুরিয়া গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হচ্ছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এক নাবালিকার। জানতে পেরেই বিয়ের আসরে যায় বিএসএফ। এরপর পুলিশ ও চাইল্ড লাইনকে ডেকে পাঠিয়ে বিয়ে বন্ধ করায়।

ওই যুবকও জানিয়েছেন, ওই নাবালিকার সঙ্গে বেশ অনেকদিন ধরেই পরিচয় রয়েছে যুবকের। ফোনে কথাবার্তা ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দু’জনেই বিয়ে করতে চাইছিলেন। বাড়ির লোকজন রাজি না হলে ভেবেছিলেন পালিয়ে গিয়ে বিয়ে করবেন। কিন্তু পরে দু’বাড়ির সহমতেই তাঁদের বিয়ে ঠিক হয়েছিল।

নাবালিকা জানিয়েছে, তার বয়স ১৬ বছর। উচ্চমাধ্যমিক দিয়েছে সে। ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি বাড়ির লোকেরা জেনে গেলে বিয়ে ঠিক হয়।

ওই নাবালিকার মা ও বাবা জানিয়েছেন, তাঁদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। নাবালিকা সহ তাঁদের চার মেয়ে। অভাবের সংসার। তাই ভালো সম্বন্ধ পেয়েই নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন তাঁরা।

এক মিনিট দেরিতে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি পড়ুয়াদের! অভিভাবকদের বিক্ষোভ আসানসোলে


```