Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BSF Rifle: বিএসএফের চুরি যাওয়া রাইফেল কি বাংলাদেশের যুবকের হাতে? ভাইরাল ভিডিও নিয়ে জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: বিএসএফের ছিনতাই হয়ে যাওয়া ইন্সাস রাইফেলটির (BSF Rifle) এখনও পর্যন্ত উদ্ধার করতে পারে বসিরহাট (Basirhat) পুলিশ ও বিএসএফ। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভাইরাল ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে। জানা গিয়েছে,

BSF Rifle: বিএসএফের চুরি যাওয়া রাইফেল কি বাংলাদেশের যুবকের হাতে? ভাইরাল ভিডিও নিয়ে জল্পনা

শেষ আপডেট: 17 May 2022 09:16

দ্য ওয়াল ব্যুরো: বিএসএফের ছিনতাই হয়ে যাওয়া ইন্সাস রাইফেলটির (BSF Rifle) এখনও পর্যন্ত উদ্ধার করতে পারে বসিরহাট (Basirhat) পুলিশ ও বিএসএফ। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভাইরাল ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের এক সাংবাদিক মঙ্গলবার ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক বাংলাদেশি (Bangladeshi) যুবক হাতে রয়েছে একটি রাইফেল। তাকে বেশ কয়েকজন আটক করে ঘিরে রেখেছে। আশেপাশে থাকা লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

সেখানে ওই যুবক জানায়, ওই যুবকের নাম রানা। তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। আজহারুল, জুলফিকার ও ইমরান নামে তিন ব্যক্তি তাকে রাইফেলটি দিয়ে সাতক্ষীরায় পৌঁছে দিতে বলেছিল। বাংলাদেশি যুবকে হাতে থাকা ওই রাইফেল নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকের ধারণা, ভারতীয় নিরাপত্তাবাহিনীর ছিনতাই হওয়া ইন্সাস রাইফেল সেটি। কারণ এই ধরণের রাইফেল বাংলাদেশে পাওয়া যায় না।

BJP: শাহের সভার টাকা চুরির অভিযোগ, বিজেপিতে মারামারি, বহিষ্কার

যদিও ওই ভিডিও নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বিএসএফ ও পুলিশ। চলতি মাসে ১০ তারিখে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত মহিলা কনস্টেবলকে মারধর কার পর তাঁর কাছ থেকে একটি ইন্সাস রাইফেল ও কুড়ি রাউন্ড গুলি নিয়ে পালিয়ে ছিল দুষ্কৃতীরা। ঘটনার পরদিন ১৪জনকে গ্রেফতার করে। সেখানে পাচারকারীদের এক লিংঙ্কম্যানকেও গ্রেফতার করা হয়। তারপর থেকে চুরি যাওয়া রাইফেল ও গুলি উদ্ধার করতে ঘোজাডাঙা সীমান্তে গ্রামগুলিতে বারে বারে তল্লাশি অভিযান চালিয়েছে বিএসএফ ও পুলিশ। কিন্তু হদিশ পাওয়া যায়নি সেগুলি। তাতে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


```