Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গাইঘাটার স্থানীয় ক্লাবে ঢুকে যুবকদের বেধড়ক মারধরের অভিযোগ বিএসএফ-এর বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: পাড়ার ক্লাবের ভিতরে ঢুকে অমানবিক ভাবে চার যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঝাউডাঙার কাহনকিয়া এলাকার এই ঘটনার পিছনে ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট ন

গাইঘাটার স্থানীয় ক্লাবে ঢুকে যুবকদের বেধড়ক মারধরের অভিযোগ বিএসএফ-এর বিরুদ্ধে

শেষ আপডেট: 30 August 2020 14:25

দ্য ওয়াল ব্যুরো: পাড়ার ক্লাবের ভিতরে ঢুকে অমানবিক ভাবে চার যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঝাউডাঙার কাহনকিয়া এলাকার এই ঘটনার পিছনে ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয় অনেকের কাছে। আজ, রবিবার দুপুরে বিএসএফ-এর বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাহনকিয়ার চার যুবক শনিবার রাতে তাঁদেরই এলাকার একটি ক্লাবঘরে পিকনিক করছিল। অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ ঝাউডাঙা বিওপি-র ১৫৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর ৮-৯ জন জওয়ান হঠাৎ করেই ক্লাবের ভিতরে ঢুকে বেধড়ক মারধর করতে শুরু করে ওই যুবকদের। তাঁদের দাবি, তাঁদের প্রাণে মারারও চেষ্টা করে ওই মারমুখী জওয়ানরা। মার খেয়ে আক্রান্তদের হাত ও মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। ঝাউডাঙা বিওপি-র রাওয়াত ও কুলদীপ সহ মোট ৮-৯ জনের নামে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানা।

```