
শেষ আপডেট: 2 December 2022 15:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: কালীপুজোর মেলায় বিএসএফের সঙ্গে জনতার হাতাহাতি(BSF-Civilians Chaos)! উত্তেজনা ছড়াল হেমতাবাদের (Hemtabad) মাকরহাট সীমান্তে।
উত্তর দিনাজপুরের ওই এলাকায় বহু বছর ধরে পাথরকালীর পুজো হয়ে আসছে। দুই বাংলার মানুষই এই পুজোয় মেতে ওঠেন। এবারেও মাকরহাট সীমান্তে এই পুজোকে ঘিরে মেলা বসেছে। নিরাপত্তার খাতিরে ওপারে পুণ্যার্থীদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বিএসএফ। কিন্তু দুপুরে কড়াকড়ি কিছুটা শিথিল করেছিল বিএসএফ। ওপারের মানুষকেও মেলায় ঢোকার অনুমতি দেয়। এরপরেই ভিড় উপচে পড়ে মেলায়।
স্কুলবাস ছেড়ে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল পড়ুয়া, মায়ের কোলে ফিরিয়ে দিল কলকাতা পুলিশ
বিএসএফ জওয়ানেরা লাঠি উচিয়ে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করতে গেলে আঘাত লাগে এক শিশুর বলে অভিযোগ ওঠে। তাতেই আচমকা ক্ষ্যাপে যান পুণ্যার্থীরা। বিএসএফের হাত থেকে লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। সেই সময় ক্ষণিকের জন্য মেলার বিশৃঙ্খলা তৈরি হয়।
স্থানীয়রা বিএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠেও, বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে খানিক বাদে বিএসএফের হস্তক্ষেপে মিলনমেলা চত্ত্বরে পরিস্থিতি স্বাভাবিক হয়।