Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বালুরঘাটে ছোট্ট বোনকে ঠাকুর দেখাতে নিজেই দুর্গা গড়ল ভাই

দ্য ওয়াল ব্যুরো: ক্লাস ফোরের শুভায়ু বর্মন আর তার ছোট্ট বোন দুজনেই ঘরবন্দি। মন এক্কেবারে ভাল ছিল না বালুরঘাটের আনন্দবাগান পাড়ার দুই ভাইবোনের (brother sister)। এবারও বোধহয় বোনকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া হবে না, তেমনটাই ভেবেছিল শুভায়ু। তবে

বালুরঘাটে ছোট্ট বোনকে ঠাকুর দেখাতে নিজেই দুর্গা গড়ল ভাই

শেষ আপডেট: 3 October 2021 17:12

দ্য ওয়াল ব্যুরো: ক্লাস ফোরের শুভায়ু বর্মন আর তার ছোট্ট বোন দুজনেই ঘরবন্দি। মন এক্কেবারে ভাল ছিল না বালুরঘাটের আনন্দবাগান পাড়ার দুই ভাইবোনের (brother sister)। এবারও বোধহয় বোনকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া হবে না, তেমনটাই ভেবেছিল শুভায়ু। তবে শেষমেশ তাই বোনের আবদার মেটাতে বাড়িতেই সে বানিয়ে ফেলল মাত্র কয়েক ফুট উচ্চতার মা দুর্গা। বাবা স্বপন বর্মন রাজ্য পুলিশের কনেস্টবল। ছেলের এমন কাণ্ডে তিনিও খুশি। শুভায়ু ছোটবেলায় একবার গণেশের মুর্তি গড়ে তাক লাগিয়ে দিয়েছিল। তাই করোনা আবহে যখন বাড়ির বাইরে খেলাধুলো বন্ধ, তখন ছোট্ট বোনের আবদার মেটাতে মূর্তি গড়ার খেলায় মেতে উঠতে অসুবিধে হয়নি শুভায়ুর।

তাহেরপুরে কিডনি বেচেছেন একই এলাকার ৬ জন! অভাবের তাড়নায় বিপন্ন জীবন

বাঁশের কাঠামো থেকে শুরু করে খড়মাটি জোগাড় করে মাত্র ১৫ দিনেই দুর্গা প্রতিমা গড়ে বাড়ির সবাইকে আবারও তাক লাগিয়ে দিল সেই ছোট্ট ছেলে। কিন্তু মূর্তি যখন গড়াই হয়েছে তখন পরিবারের ইচ্ছে সেই মূর্তিই পুজো হবে। বিশেষ করে ঠাকুমার ইচ্ছে নমো নমো করে হলেও ষষ্ঠীতে ঘট বসিয়ে ফুল বেলপাতা ও চালকলা বাতাসা ও ফলমূল দিয়ে নাতির হাতে গড়া মূর্তিকে আপ্যায়ন করা। শুভায়ুর হাতে তৈরি দুর্গাকে ঘিরেই পরিবারে যেন আলো ফুটল। পুজোর চারটে দিন আর মন খারাপ নয়। করোনার সময় বাড়ির পুজোতেই বেশ জমে যাবে পুজোর কটা দিন।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```