Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেতাজির চোখে ভাঙা সানগ্লাস! ১২৫তম জন্মদিনে এ কী কাণ্ড শিলিগুড়িতে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: দেশনায়কের চরম অমর্যাদা। নেতাজির মূর্তিতে পরিয়ে দেওয়া হল ভাঙা সানগ্লাস! শিলিগুড়ির সুভাষপল্লী এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ শিলিগুড়ির মানুষ। তাঁরা ভেবে পাচ্ছেন না কোন অর্বাচীন এমন মশকরা করল। এ

নেতাজির চোখে ভাঙা সানগ্লাস! ১২৫তম জন্মদিনে এ কী কাণ্ড শিলিগুড়িতে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 26 January 2022 12:00

দ্য ওয়াল ব্যুরো: দেশনায়কের চরম অমর্যাদা। নেতাজির মূর্তিতে পরিয়ে দেওয়া হল ভাঙা সানগ্লাস! শিলিগুড়ির সুভাষপল্লী এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ শিলিগুড়ির মানুষ। তাঁরা ভেবে পাচ্ছেন না কোন অর্বাচীন এমন মশকরা করল। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর অভিযোগ মাতালের সংখ্যা বেড়ে গিয়েছে, তার ফলেই এমন সব অবাক করা কাণ্ড ঘটছে। উল্লেখ্য সুভাষপল্লীর এই পূর্ণাবয়ব নেতাজি মূর্তিটি সারা শিলিগুড়ির মধ্যে সবচেয়ে প্রাচীন। সারা বছর এই নেতাজি মূর্তিটি রক্ষণাবেক্ষণ করে সুভাষপল্লী জন কমিটি নামে একটা সংস্থা। গোটা ঘটনায় তাদের সদস্যরাও হতবাক। দেখুন ভিডিও। https://youtu.be/cF9zi2-0LdE মঙ্গলবার সকালে নেতাজি মূর্তির চোখে ভাঙা সানগ্লাস দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ। তারই মধ্যে সুভাষপল্লী জন কমিটির সদস্যরা মই বেয়ে উপরে উঠে নেতাজি মূর্তির চোখ থেকে ওই ভাঙা সানগ্লাস সরিয়ে নেন।

```