
শেষ আপডেট: 13 July 2022 07:09
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad) কাজ চলাকালীন ভেঙে পড়ল সেতু। জানা গিয়েছে, এখনও অবধি ভাঙা সেতুর (Bridge Collapsed) নীচে চাপা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে।
ধানবাদের প্রধানঘাটা ও রক্ষিতপুরের মাঝে একটি সেতু তৈরির কাজ চলছিল। মঙ্গলবার রাতে ওই নির্মীয়মাণ সেতুর নীচ দিয়ে সাধারণ মানুষজনও চলাফেরা করছিল। হঠাৎই সেতুর একটি অংশ ভেঙে পড়ে যায়। সেতুর তলায় চাপা পড়েন অনেকেই। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের।
এলাকার লোকজন পুলিশকে খবর দিলে তাঁরা উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেতুর নীচে চাপা পড়া লোকজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। এ ছাড়াও বহু মানুষ চিকিৎসাধীন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ। অনুমান করা হচ্ছে, সেতুর ভাঙা অংশের নীচে এখনও অনেকেই চাপা পড়ে আছেন। এইভাবে আচমকা সেতু ভেঙে পড়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
টাকা নিয়ে খড়্গপুর আইআইটিতে চাকরির ভুয়ো নিয়োগপত্র! গ্রেফতার ৪ জন