Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

BREAKING: কীসের ভিত্তিতে বাংলায় করোনা-মৃত্যুর কারণ নির্ধারিত হচ্ছে, মুখ্যসচিবের কাছে ব্যাখ্যা চাইল আন্তঃমন্ত্রক টিম

দ্য ওয়াল ব্যুরো: কীসের ভিত্তিতে বাংলায় করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যুর কারণ একটি কমিটির মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে সে ব্যাপারে এ বার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কাছে ব্যাখ্যা চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গঠিত আন্তঃমন্ত্রক টিম। বুধবা

BREAKING: কীসের ভিত্তিতে বাংলায় করোনা-মৃত্যুর কারণ নির্ধারিত হচ্ছে, মুখ্যসচিবের কাছে ব্যাখ্যা চাইল আন্তঃমন্ত্রক টিম

শেষ আপডেট: 22 April 2020 14:43

দ্য ওয়াল ব্যুরো: কীসের ভিত্তিতে বাংলায় করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যুর কারণ একটি কমিটির মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে সে ব্যাপারে এ বার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কাছে ব্যাখ্যা চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গঠিত আন্তঃমন্ত্রক টিম। বুধবার বিকেলে আন্তঃমন্ত্রক টিমের কলকাতায় আসা প্রতিনিধি দলের প্রধান তথা প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র এ ব্যাপারে মুখ্যসচিবকে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন। রাজ্য সরকারের কাছ থেকে তাঁরা কী কী তথ্য আশা করছেন, এবং জেলা পরিদর্শনের জন্য কী কী সাহায্য চাইছেন তা ওই চিঠিতে বিশদে ব্যাখ্যা করা হয়েছে। কোথায় কোথায় তাঁরা পরিদর্শনে যেতে চান তাও চিঠিতে জানানো হয়েছে। বাংলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রকৃতপক্ষে কত জনের মৃত্যু হয়েছে সে ব্যাপারে সরকারের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ লাগাতার তুলছিলেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, এই প্রক্রিয়া অস্বচ্ছ। করোনাভাইরাসের আক্রান্ত হয়ে প্রকৃতপক্ষে বাংলায় নবান্ন ঘোষিত সংখ্যার তুলনায় আরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী প্রত্যেকেরই বক্তব্য এ ব্যাপারে কমবেশি একই। এ বার সেই প্রশ্নটিই তুলল আন্তঃমন্ত্রক টিম। মুখ্যসচিবকে পাঠানো ওই চিঠির চার নম্বর পয়েন্টে অপূর্ব চন্দ্র লিখেছেন, এখন যেহেতু রাজ্য সরকার আন্তঃমন্ত্রক টিমের সঙ্গে সব রকম সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে, তাই অনুরোধ করব স্বাস্থ্য দফতর যেন একটা বিশদ প্রেজেন্টেশন দেয়। বিশেষ করে নিম্নলিখিত বিষয়গুলি যেন গুরুত্ব সহকারে ব্যাখ্যা করা হয়-
ক) রাজ্যে কি পর্যাপ্ত সংখ্যা টেস্ট হচ্ছে।
খ) রাজ্যে যে টেস্টিংয়ের ব্যবস্থা রয়েছে তা কি পুরোমাত্রায় ব্যবহার করা হচ্ছে।
গ) টেস্টের জন্য কী প্রটোকল নেওয়া হয়েছে, এবং কী মাত্রায় টেস্ট করার অনুমোদন দেওয়া হয়েছে।
ঘ) স্বাস্থ্যকর্মীদের জন্য পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট, মাস্ক ইত্যাদি কত রয়েছে, তা কোভিড এবং সাধারণ হাসপাতালগুলিতে কত সংখ্যায় সরবরাহ করা হয়েছে।
ঙ) অক্সিজেন বেড, আইসিইউ বেড, অক্সিজেনের সরবরাহ এবং ভেন্টিলেটরের ব্যবস্থা কত সংখ্যায় রয়েছে।
চ) হটস্পট ও কনটেইনমেন্ট জোনে নজরদারি চালানোর জন্য কতগুলি টিম রয়েছে, তারা দিনে কত জনের সমীক্ষা করছে।
ছ) চার জেলায় কোভিড কেয়ার সেন্টার, কোভিড হেল্থ সেন্টার এবং কোভিড হাসপাতালের ব্যবস্থা কেমন। (যেহেতু কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে অপূর্ব চন্দ্রের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রক টিমকে)
জ) স্বাস্থ্য কর্মীদের মধ্যে কোভিডের সংক্রমণ হয়েছে কিনা, সে ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবং সর্বোপরি
ঝ) কীসের ভিত্তিতে করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুর কারণ একটি কমিটির মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব দিল্লিতে সাংবাদিক বৈঠক বলেছিলেন, চারটি রাজ্যে আন্তঃমন্ত্রক কমিটি সুচিন্তিত ভাবেই পাঠানো হয়েছে। এই টিমগুলির উদ্দেশ্য হল, রাজ্যগুলিকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সাহায্য করা। মুখ্যসচিবকে লেখা চিঠিতে এদিন আন্তঃমন্ত্রক টিমের প্রধান অপূর্ব চন্দ্রও বলেছেন, লকডাউন করতে গিয়ে রাজ্য সরকারের কোনও অসুবিধা হচ্ছে কিনা, টেস্টিং কিট নিয়ে কোনও সমস্যা রয়েছে কিনা বা রাজ্য সরকারের কেন্দ্রের থেকে আর কী কী সাহায্য প্রয়োজন তাও যেন তাঁদের জানানো হয়।

```