Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

BREAKING: কাঁকিনাড়ায় গুলি করে খুন বিজেপি কর্মী, কাঠগড়ায় তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: ফের খুন বিজেপি কর্মী। এ বার কাঁকিনাড়ায়। নিহতের নাম চন্দন সাউ (২৬)। লোকসভার আগেই বিজেপি তে যোগ দিয়েছিলেন বলে খবর। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাটাডাঙায় রবিবার রাত সাড়ে দশটা নাগাদ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দনকে দুষ্

BREAKING: কাঁকিনাড়ায় গুলি করে খুন বিজেপি কর্মী, কাঠগড়ায় তৃণমূল

শেষ আপডেট: 26 May 2019 18:27

দ্য ওয়াল ব্যুরো: ফের খুন বিজেপি কর্মী। এ বার কাঁকিনাড়ায়। নিহতের নাম চন্দন সাউ (২৬)। লোকসভার আগেই বিজেপি তে যোগ দিয়েছিলেন বলে খবর। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাটাডাঙায় রবিবার রাত সাড়ে দশটা নাগাদ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দনকে দুষ্কৃতীরা গুলি করে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরাই এই খুনের ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। নিহত বিজেপি কর্মী পেশায় ব্যবসায়ী বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, অর্জুন সিং-এর অনুগামী চন্দন। আগে তৃণমূলেই ছিলেন। অর্জুন বিজেপি-তে যোগ দেওয়ার পরে তিনিও সামিল হন গেরুয়া শিবিরে। বিজেপি-র বক্তব্য, জগদ্দলের পার্টি অফিস থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন চন্দন। সেই সময়েই তাঁর উপর হামলা করা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। গত কয়েক মাস ধরেই উত্তপ্ত ভাটপাড়া। ১৯ তারিখ বিধানসভার উপনির্বাচনের আগের রাত থেকে তা চরম আকার ধারণ করে। আগুন, বোমা, গুলি কিছুই বাদ যায়নি। লোকাল ট্রেনেও বোমা মারার ঘটনা ঘটে। ভাটপাড়ার ঘটনা নিয়ে রাজ্যপালও রিপোর্ট পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। তবে মাঝে ক'দিন তেমন কোনও বড় গোলমাল হয়নি। কিন্তু রবিবার রাতের ঘটনার পড় অনেকেরই আশঙ্কা, ফের উত্তপ্ত হতে পারে ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই এলাকা।

```