Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Breaking: রোজভ্যালি-সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজ করছে সিবিআই

 দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি তদন্তে জেরা করার জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজ করছে সিবিআই। শনিবার রাতে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সংবাদসংস্থার রিপোর্টে আরও জানানো হয়েছে, রোজ ভ্যালি এবং সারদা চিট ফান্ড কাণ্ডে রাজীব কুমা

Breaking: রোজভ্যালি-সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজ করছে সিবিআই

শেষ আপডেট: 1 February 2019 18:30

 দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি তদন্তে জেরা করার জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজ করছে সিবিআই। শনিবার রাতে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সংবাদসংস্থার রিপোর্টে আরও জানানো হয়েছে, রোজ ভ্যালি এবং সারদা চিট ফান্ড কাণ্ডে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য এর আগে কয়েকবার তাঁকে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তিনি সিবিআই দফতরে যাননি। সিবিআই সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, চিট ফান্ড কাণ্ডে তদন্তের জন্য যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করেছিল সিবিআই তার নেতৃত্ব দিয়েছিলেন রাজীব কুমার। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিবিআই যখন তদন্তের ভার নেয়, তখন দেখে প্রয়োজনীয় কিছু নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তাঁকে জেরা করতে চাইছে কেন্দ্রীয় এই তদন্ত এজেন্সি। লোকসভা ভোটের আগে রাজ্যের পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করতে গত পরশু ৩১ জানুয়ারি কলকাতায় এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল টিম। ওই বৈঠকে যাওয়ার কথা ছিল রাজীব কুমারের। কিন্তু সেখানে যাননি কলকাতার পুলিশ কমিশনার। পরিবর্তে তাঁকে নিউটাউনে ইকো ট্যুরিজম পার্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায়। পিটিআই জানিয়েছে, তাদের তরফে এ ব্যাপারে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর দফতর থেকে বলা হয়েছে তিনি বেরিয়ে গিয়েছেন। সম্ভবত এ দিন আর অফিসে আসবেন না। তাঁর বাড়িতে বা সোমবার তাঁকে ফোন করে দেখতে পারেন। সংবাদসংস্থা জানিয়েছে, রাজীব কুমারের বাড়ির যে নম্বর তাঁর দফতর থেকে দেওয়া হয়েছিল তাতে রিং বাজেনি। মোবাইল ফোনেও জবাব মেলেনি। সংবাদসংস্থা আরও জানিয়েছে, সম্প্রতি রোজভ্যালি কাণ্ডে বাংলার চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতা গ্রেফতার হওয়ার পর থেকেই সম্ভবত সতর্ক হয়ে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে শেষ দেখা গিয়েছিল দুদিন আগে বইমেলায়। সিবিআই সূত্র পিটিআই-কে আরও জানিয়েছে, রোজভ্যালি কাণ্ডে প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছিল। সারদা কাণ্ডে প্রতারণা হয়েছিল আড়াই হাজার কোটি টাকা। এই দুই কেলেঙ্কারির ঘটনাতেই শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা জড়িত বলে সিবিআইয়ের দাবি। গোড়ায় এই দুর্নীতি কাণ্ডের তদন্ত করছিল রাজ্য পুলিশ। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালে তদন্তভার হাতে নেয় সিবিআই।

```