Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দুর্গাপুর ব্যারেজে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, ডুবুরি নামিয়ে চলছে খোঁজ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দুর্গাপুর ব্যারেজে (Durgapur barrage) দামোদর নদে (Damodar river) স্নান করতে নেমে তলিয়ে গেল নবম শ্রেণির এক ছাত্র (boy drown)। আফজল খান নামে ওই ছাত্রের বাড়ি দুর্গাপুরের মুচিপাড়া এলাকার শিবাজি পার্কে। সূত

দুর্গাপুর ব্যারেজে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, ডুবুরি নামিয়ে চলছে খোঁজ

শেষ আপডেট: 23 October 2022 08:44

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দুর্গাপুর ব্যারেজে (Durgapur barrage) দামোদর নদে (Damodar river) স্নান করতে নেমে তলিয়ে গেল নবম শ্রেণির এক ছাত্র (boy drown)। আফজল খান নামে ওই ছাত্রের বাড়ি দুর্গাপুরের মুচিপাড়া এলাকার শিবাজি পার্কে। সূত্রের খবর, শনিবার দুপুরে আফজল-সহ চারজন দামোদর নদে স্নান করতে নেমেছিল। এরপরই জলের স্রোতে সে তলিয়ে যায়।'

খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় জেলেদের নিয়ে দামোদর নদে শুরু হয় তল্লাশি। কিন্তু এখনও পর্যন্ত আফজলের কোনও হদিশ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবাজী পার্কের বাসিন্দা আফজল খান, ছোটু শেখ, বিক্রম কুমার ও বিজয় সাউ এই চারজন মিলে শনিবার দুপুরে ব্যারাজে যায়। সেখানেই চার বন্ধু দামোদর নদে স্নান করতে নামে। ওই সময় ব্যারাজের একটি লকগেট খোলা থাকায় জলের স্রোত ছিল প্রবল। যদিও সেই স্রোতের তোয়াক্কা না করে চারজনই জলে নামে।

জলে নামতেই ডুবে যাচ্ছিল বিজয় সাউ। কোনওরকমে তাকে জল থেকে ডাঙায় তোলে আফজল। কিন্তু সে নিজে আর উঠে আসতে পারেনি। মুহুর্তের মধ্যে তলিয়ে যায় আফজল। স্থানীয় জেলেরা এই বিষয়ে পুলিশকে জানিয়েছেন, ওদেরকে একাধিকবার জলে নামতে নিষেধ করা হয়েছিল। তা সত্ত্বেও ওরা স্নান করতে জলে নামে। প্রসঙ্গত, রবিবার সকালে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি।

ফলতায় ভবঘুরেকে এলোপাথাড়ি কোপ, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু


```