Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত ট্রেন থেকে গুটখার পিক ফেলতে গিয়ে পোস্টে ঠুকে গেল মাথা! দিঘার পথে মর্মান্তিক মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের দরজা (Train) দিয়ে মুখ বের করে পোস্টে ধাক্কা লেগে মৃত্যু যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দিঘাগামী ট্রেনে (Accident)। উলুবেড়িয়া (Uluberia) ও বীরশিবপুর স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে

চলন্ত ট্রেন থেকে গুটখার পিক ফেলতে গিয়ে পোস্টে ঠুকে গেল মাথা! দিঘার পথে মর্মান্তিক মৃত্যু

শেষ আপডেট: 18 July 2022 16:20

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের দরজা (Train) দিয়ে মুখ বের করে পোস্টে ধাক্কা লেগে মৃত্যু যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দিঘাগামী ট্রেনে (Accident)। উলুবেড়িয়া (Uluberia) ও বীরশিবপুর স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, ট্রেন থেকে মুখ বের করে গুটখার পিক ফেলতে গেছিলেন ওই যুবক। তখনই পোস্টে তাঁর মাথা সজোরে ঠুকে যায়। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যান তিনি।

মৃতের নাম শেখ আরিফ। বয়স মাত্র ১৮ বছর। চার বন্ধু মিলে তাঁরা দিঘা যাচ্ছিলেন ঘুরতে। মৃত যুবকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজের চড়িয়ালের আলমনগরে। উলুবেড়িয়া থেকে চার বন্ধু মিলে তাঁরা দিঘার ট্রেনে উঠেছিলেন।

ট্রেন থেকে আরিফ পড়ে গেলে তাঁর বন্ধুরা চেন টেনে ট্রেন থামান। যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রেল পুলিশ। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলাকালীন যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ! মগরায় গুরুতর আহত একাধিক ছাত্র


```