
শেষ আপডেট: 18 July 2022 08:01
দ্য ওয়াল ব্যুরো: ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টা (Attempt to rape) এবং শ্লীলতাহানি (Molestation) করার অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ৫৫ বছর বয়সি অভিযুক্ত ওই প্রৌঢ়ের নাম গৌরাঙ্গ অধিকারী।
ঘটনাটি ঘটেছে বনগাঁ (Bongaon) থানার অন্তর্গত শক্তিগড় অঞ্চলে। জানা গেছে, প্রতিবন্ধী মা এবং দিদার সঙ্গে শক্তিগড়ে একটি ভাড়া বাড়িতে থাকে শিশুটি। পাশেই থাকে অভিযুক্ত গৌরাঙ্গ অধিকারী। রবিবার বিকালে বাড়ির কাছেই খেলা করছিল শিশুটি। সেই সময় ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। তারপর সেখানেই সে শিশুটির শরীর থেকে সমস্ত পোশাক খুলে নেয়। ভয় পেয়ে চিৎকার করে কেঁদে ওঠে শিশুটি।
সেই শুনে ছুটে আসেন বাচ্চাটির বাড়ির লোকজন। তাঁদের চেঁচামেচিতে পাড়ার লোকরা জড়ো হয়ে যায় সেখানে। তারাই হাতেনাতে ধরে ফেলে গৌরাঙ্গকে। রবিবার রাতেই গৌরাঙ্গের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির দিদা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই গ্রেফতার করে অভিযুক্তকে। আজ সোমবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে। নির্যাতিতা শিশুটির শারীরিক পরীক্ষাও করা হবে আজ।
ঘটনার জেরে বিক্ষোভ দেখতে শুরু করেছেন এলাকাবাসী। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে সরব হয়েছেন তাঁরা।
হুমকির বিচার চাইতে গিয়ে ফের হুমকি কিশোরীকে! ধর্ষণও করল তৃণমূল নেতা, অভিযোগ ভাঙড়ে