দ্য ওয়াল ব্যুরো: বাড়ির বাগানে আলুর চারা লাগাবেন বলে গর্ত খুঁড়ছিলেন এক বৃদ্ধ। আচমকাই মাটির নীচ থেকে বেরিয়ে পড়ল হাড়গোড়, মাথার খুলি। কীভাবে ওখানে হাড়গোড় এল খোঁজ করতে গিয়ে জানা গেল পিলে চমকে দেওয়ার মতো তথ্য।
রাশিয়ায় সাইবেরিয়ার লুজিনো গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, যে বাড়ির বাগান থেকে হাড়গোড় পাওয়া গিয়েছে, সেখানে এক বৃদ্ধ ও তাঁর সঙ্গিনী থাকেন। হাড়গোড় পাওয়ার পরে বৃদ্ধের সঙ্গিনী জানান, আজ থেকে ২১ বছর আগে তিনি অপর এক ব্যক্তির সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। একদিন দুজনের কথা কাটাকাটি হয়। তিনি কুঠার দিয়ে সঙ্গীর মাথায় ও শরীরের অন্যত্র আঘাত করেন। সঙ্গী মারা যেতে দেহটি ওই কুঠার দিয়ে টুকরো টুকরো করে কেটে বাগানে পুঁতে দেন। এতদিন বাদে তারই হাড়গোড় বেরিয়ে পড়েছে।
ভদ্রমহিলা তাঁর সঙ্গীকে বলেছিলেন, কেউ যেন জানতে না পারে। কিন্তু ভদ্রলোক সোজা থানায় গিয়ে সব জানিয়ে দিয়েছেন।