Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মুর্শিদাবাদের স্কুলের ছাদ ও বাগানে বোমা উদ্ধার, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুলের ছাদে ও ফুলবাগানে (roof and garden of school) মিলল সকেট বোমা। ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ডাঙ্গাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে। শুক্রবার সকালে স্কুলের কর্মচারিরা ঝাড়ু দিচ

মুর্শিদাবাদের স্কুলের ছাদ ও বাগানে বোমা উদ্ধার, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

শেষ আপডেট: 3 March 2023 09:31

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুলের ছাদে ও ফুলবাগানে (roof and garden of school) মিলল সকেট বোমা। ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ডাঙ্গাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে।

শুক্রবার সকালে স্কুলের কর্মচারিরা ঝাড়ু দিচ্ছিলেন। এই সময় সকেট বোমাগুলি তাঁদের নজরে আসে। খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানার পুলিশকে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে গোটা স্কুলে তল্লাশি শুরু করে। স্কুলের বাগানে ও ছাদে বেশ কয়েকটি বোমার সন্ধান পান তাঁরা। সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে (bomb squad) খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের টিম। বোমাগুলি নিষ্ক্রিয় করা হচ্ছে।

আগামী ৫, ৬ ও ৭ তারিখ এই স্কুলে ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান রয়েছে। তার আগে সকেট বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায়। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে।

সকালে স্কুল শুরুর আগেই বোমাগুলি নজরে আসে। তাই সঙ্গে সঙ্গে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়। এদিন কোনও ক্লাস হয়নি। দুপুরের পর বম্ব স্কোয়াড বোমাগুলি নিস্ক্রিয় করে। অভিভাবকরা জানান, সকালে বোমাগুলি কর্মীদের নজরে আসায় বড় বিপদ এড়ানো গেছে। স্কুল চালু হওয়ার পর যদি কোনও বোমা ফাটত তাহলে চূড়ান্ত বিপদের সম্ভাবনা থাকত।

পুলিশ জানিয়েছে, কে বা কারা স্কুলের মধ্যে বোমা রেখে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত দুষ্কৃতীদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।

হিজাব আর্জি দ্রুত শোনার আর্জি, কী বললেন প্রধান বিচারপতি


```