Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খড়দহে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, চরমে শাসকদলের কোন্দল

দ্য ওয়াল ব্যুরো: খড়দহ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দোলা দাসের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে বুধবার রাতে। এই ঘটনা নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে চলে এল। দোলা দাসের বক্তব্য, গত শনিবার তাঁর দেওরের সঙ্গে সম্পত্তি নি

খড়দহে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, চরমে শাসকদলের কোন্দল

শেষ আপডেট: 23 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: খড়দহ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দোলা দাসের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে বুধবার রাতে। এই ঘটনা নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে চলে এল। দোলা দাসের বক্তব্য, গত শনিবার তাঁর দেওরের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হয়। সেই ঘটনার সঙ্গে দলের একাংশ যুক্ত বলে অভিযোগ করেন তিনি। সেই ঝামেলার জেরেই এই বোমাবাজির ঘটনা বলে অভিযোগ করেন কাউন্সিলর দোলা দাস। তাঁর বৃদ্ধা শ্বাশুড়ি অনিতা দাস বলেন, "কালকে রাতের পর থেকে আতঙ্কে দিন কাটছে!" অন্যদিকে খড়দহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বনিক অভিযোগের আঙুল তোলেন পুর প্রশাসক কাজল সিনহার অনুগামীদের দিকে। তিনি আরও বলেন আগামী দুমাসের মধ্যে খড়দহ থেকে উঠে যাবে তৃণমূল কংগ্রেস। তবে এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পুর প্রশাসক কাজল সিনহা। সুকণ্ঠবাবুর বক্তব্য, সারা খড়দহ জুড়ে ভয়ানক অবস্থা তৈরি হয়েছে। যার নেতৃত্ব দিচ্ছেন পুরসভার প্রশাসক। মহিলা কর্মীদের পুরসভায় ডেকে নানা ভাবে.অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এমনিতে খড়দহের তৃণমূলে গোষ্ঠী কোন্দল নতুন ঘটনা নয়। ১৬-র ভোটের আগে প্রচার সভা করতে গিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্য.মঞ্চ থেকে স্থানীয় নেতাদের ধমক দিয়েছিলেন। কিন্তু খড়দহ আছে খড়দহেই। এই ঘটনা নিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার এক নেতা বলেন, "তৃণমূলের নেতাই বলছেন সারা খড়দহে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের কী অবস্থা!"

```