Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার বোমাবাজিতে উত্তপ্ত কৃষ্ণনগর, দুষ্কৃতী তাণ্ডবে এলাকায় আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ব্যাপক বোমাবাজিতে (bombing) উত্তপ্ত হল কৃষ্ণনগরের (Krishnanagar) নরেন্দ্রনগর। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দু’টি তাজা বোমা উদ্ধার করে। শুক্রবার রাতে (night) কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে। দুষ্

এবার বোমাবাজিতে উত্তপ্ত কৃষ্ণনগর, দুষ্কৃতী তাণ্ডবে এলাকায় আতঙ্ক

শেষ আপডেট: 19 November 2022 06:55

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ব্যাপক বোমাবাজিতে (bombing) উত্তপ্ত হল কৃষ্ণনগরের (Krishnanagar) নরেন্দ্রনগর। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দু’টি তাজা বোমা উদ্ধার করে।

শুক্রবার রাতে (night) কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে। দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাত দশটা নাগাদ একদল দুষ্কৃতী ওই এলাকায় ঢুকে বোমাবাজি করে। বেশ কয়েকটি বাইকেও ভাঙচুর চালায় তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে, পুলিশের সামনেও বেশ কয়েকটি বোমা পড়ে। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরেও এলাকায় তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়।

কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বিশ্বাসের দাবি, এদিন এক দলীয় কর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল। সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এরপরেই গোটা এলাকা তেতে ওঠে। দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। নিরাপত্তার দাবি জানিয়েছেন সবাই।

শ্মশানের জমিতেও প্রোমোটারি! দুর্গাপুরে প্রোমোটার-এডিএ যোগসাজশের অভিযোগ


```