জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির গেটে বোমাবাজি, উদ্বিগ্ন রাজ্যপাল, ক্ষুব্ধ শুভেন্দুও
দ্য ওয়াল ব্যুরো: জগদ্দলে বিজেপি (BJP) নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির সামনে বোমাবাজি (Bomb)। সাংসদের মজদুর ভবনের বাড়ির গেটে দফায় দফায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল এলাকায়। জারি রাজনৈ
শেষ আপডেট: 8 September 2021 05:54
দ্য ওয়াল ব্যুরো: জগদ্দলে বিজেপি (BJP) নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির সামনে বোমাবাজি (Bomb)। সাংসদের মজদুর ভবনের বাড়ির গেটে দফায় দফায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল এলাকায়। জারি রাজনৈতিক তরজাও।
পার্থকে নোটিস ধরালো সিবিআই, আইকোর মামলায় সোমবার হাজিরার নির্দেশ
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এখন জগদ্দলের বাড়িতে নেই। তিনি আছেন দিল্লিতে। তাই এই ঘটনায় তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জগদ্দল থানার বিশাল পুলিশবাহিনী। কারা কোন উদ্দেশে এই কাজ করল তা তদন্ত করে দেখা হচ্ছে। বোমাবাজির ঘটনায় এলাকাতেও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকর লিখেছেন, পশ্চিমবঙ্গে সন্ত্রাস বন্ধ হওয়ার কোনও নাম নেই। সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা আইন শৃঙ্খলার অবনতির উদাহরণ। পুলিশ দ্রুত এর ব্যবস্থা নেবে আশা করছি।
https://twitter.com/jdhankhar1/status/1435422173120765954?t=JNkaNA6kzZKX8jVHhmZtTg&s=08
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। টুইটে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের শাসনে দুষ্কৃতীরা যে কত নির্ভয় তা সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা থেকেই পরিষ্কার। এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। আর কোথাও এমন হয় না। তবে অর্জুন সিংকে এত সহজে কাবু করা যাবে না।
https://twitter.com/SuvenduWB/status/1435467838790127629?s=20
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'