Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাটি খুঁড়ে রাখা রয়েছে বোমা ভর্তি ড্রাম! পঞ্চায়েত ভোট শেষ হলেও আতঙ্কে ঢোলাহাট

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: উপর থেকে বস্তা চাপা দিয়ে মাটির নীচে বসানো ছিল বোমা ভর্তি ড্রাম (Bomb Rescued)। এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গেল ঢোলাহাট থানার ভগবানপুর হালদারপাড়ায়। রবিবার ড্রাম ভর্তি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছ

মাটি খুঁড়ে রাখা রয়েছে বোমা ভর্তি ড্রাম! পঞ্চায়েত ভোট শেষ হলেও আতঙ্কে ঢোলাহাট

শেষ আপডেট: 13 August 2023 13:41

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: উপর থেকে বস্তা চাপা দিয়ে মাটির নীচে বসানো ছিল বোমা ভর্তি ড্রাম (Bomb Rescued)। এই ঘটনা সামনে আসতেই হইচই পড়ে গেল ঢোলাহাট থানার ভগবানপুর হালদারপাড়ায়।

রবিবার ড্রাম ভর্তি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় এক বাসিন্দার বাড়ির পেছনে রাখা ছিল বোমাগুলি (Bomb Rescued)। বস্তা পড়ে রয়েছে দেখে এলাকার মানুষের সন্দেহ হওয়ায় বস্তা তুলে দেখেন তার নীচে ড্রামের মধ্যে বোমা মজুত করে রাখা রয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়। পুলিশ এসে বোমাগুলিকে উদ্ধার করে। কে বা কারা ওই বোমাগুলিকে রেখে গেল তাই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এক গ্রামবাসী জানান, তিনি এদিন জল আনতে বাড়ির পিছনের দিকে গিয়েছিলেন। সেখানে দেখেন, একটি বস্তা মাটিতে পড়ে রয়েছে। সেটা তুলতেই দেখেন মাটির নীচে গর্ত খুঁড়ে কেউ বা কারা ড্রাম ভর্তি বোমা রেখে গেছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে শেষ হওয়ার পরেও এখনও গ্রামে আতঙ্ক ছড়িয়ে রয়েছে। কারণ এই ভাবেই এলাকায় আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে মৃত্যু ফাঁদ। এটাই যদি সময় মতো ধরা না পড়ত, তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারত।

রায়দিঘি বিধানসভার বিধায়ক অলক জল দাতার জানান, ‘আইএসএফ, সিপিএম মিলে এলাকার বিভিন্ন জায়গায় বোমা মজুদ রেখেছে। পুলিশকে বলেছি, যারা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করতে হবে।‘ যদিও আইএসএফ বোমা রাখার কথা অস্বীকার করেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে এলাকার বিভিন্ন জায়গায় পুলিশের টহল চলছে।

আরও পড়ুন: ইছামতিতে ভাসছে সদ্যোজাতের দেহ! দৃশ্য দেখে আঁতকে উঠলেন শ্মশানযাত্রীরা


```