Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরাবুলের বাড়ির কাছেই উদ্ধার তাজা বোমা, গ্রেফতার ৩ আইএসএফ কর্মী! থমথমে ভাঙড়

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার থেকেই উত্তপ্ত ভাঙড় (Bhangar)। তৃণমূল-আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বোমাবাজি থেকে পার্টি অফিসে আগুন, মারামারি--- সবমিলিয়ে পরিস্থিতি এখনও থমথমে। শনিবার ভাঙড়ের আঁচ

আরাবুলের বাড়ির কাছেই উদ্ধার তাজা বোমা, গ্রেফতার ৩ আইএসএফ কর্মী! থমথমে ভাঙড়

শেষ আপডেট: 22 January 2023 06:01

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার থেকেই উত্তপ্ত ভাঙড় (Bhangar)। তৃণমূল-আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বোমাবাজি থেকে পার্টি অফিসে আগুন, মারামারি--- সবমিলিয়ে পরিস্থিতি এখনও থমথমে। শনিবার ভাঙড়ের আঁচ এসে পড়েছিল কলকাতার ধর্মতলায়। রবিবার ভাঙড়ে উদ্ধার হল বস্তাভর্তি তাজা বোমা। সেই বোমা উদ্ধার (Bomb Recovery) হল তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) বাড়ির পিছনের চাষের জমি থেকে! এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে বস্তাভর্তি বোমা দেখে খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিনজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে। বোমা ছাড়াও একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে আরাবুল ইসলামের ছেলে হাকিবুল জানান, "শনিবার রাত থেকে ওই জমিতে আইএসএফের কর্মীরা বোমা-বন্দুক নিয়ে বসেছিল। তাদের উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানোর। তবে সাধারণ মানুষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।"

প্রসঙ্গত, শনিবার ধর্মতলা চত্বরে আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের চিত্র এখনও টাটকা। ইট বৃষ্টি থেকে কাঁদানে গ্যাস, দুই পক্ষের লড়াইয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার প্রাণকেন্দ্র। আইএসএফ কর্মীদের বিক্ষোভ তুলতে গেলেই পুলিশের সঙ্গে গন্ডগোল শুরু হয়। তবে শেষে পুলিশ জমায়েত সরিয়ে দেয়। ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি সহ বেশ কয়েকজন আইএসএফ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রেমের ফাঁদ পাতা ভুবনে, পা দিতেই নাবালককে অপহরণ দুই বাচ্চার মায়ের! অল্পের জন্য রক্ষা


```