Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট মিটলেও বিরতি নেই, চুঁচুড়ায় পরিত্যক্ত ঘরে মিলল দশটি তাজা বোমা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পঞ্চায়েত ভোট মিটলেও শেষ হচ্ছে না হিংসা। এখনও রাজ্যের যত্রতত্র মিলছে বোমা-বন্দুক। চুঁচুড়ার (Chunchura) আনন্দমঠে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মিলল দশটি তাজা বোমা (Bomb Recovery)। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় শোরগোল পড়ল ওই

ভোট মিটলেও বিরতি নেই, চুঁচুড়ায় পরিত্যক্ত ঘরে মিলল দশটি তাজা বোমা

শেষ আপডেট: 3 August 2023 07:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পঞ্চায়েত ভোট মিটলেও শেষ হচ্ছে না হিংসা। এখনও রাজ্যের যত্রতত্র মিলছে বোমা-বন্দুক। চুঁচুড়ার (Chunchura) আনন্দমঠে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মিলল দশটি তাজা বোমা (Bomb Recovery)। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় শোরগোল পড়ল ওই এলাকায়।

এদিন সকালে এলাকার বাসিন্দা মমতা রায় ভৌমিক ঝিঙে তুলতে বাড়ি লাগোয়া খেতে গিয়েছিলেন। সেখানেই একটি পরিত্যক্ত ঘরে অনেকগুলি বোমা পড়ে থাকতে দেখেন। ভয় পেয়ে পড়শিদের জানান তিনি। তাঁরা ছুটে এসে দেখেন বেশ কয়েকটি বোমা রয়েছে ঘরে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে।

(Bomb Recovery)আনন্দমঠের বাসিন্দা রিঙ্কি সামন্ত বলেন, “হঠাৎ বিস্ফোরণ ঘটে গেলে কী হত! আমাদের বাচ্চাকাচ্চারা আছে! বেশ ভয়ই লাগছে।”

বাসিন্দারা জানান, দশ বছরেরও বেশি সময় বাড়িতে কেউ থাকে না। বন জঙ্গলে ভরে থাকা সেই বাড়িতেই দুষ্কৃতীরা বোমা তৈরি করত বলে মনে করছেন তাঁরা। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সামনের ঘর থেকে মোট আটটি বোমা উদ্ধার করা হয়। পরে ভিতরের ঘরে তল্লাশি চালিয়েও মেলে আরও দুটি তাজা বোমা। বোমাগুলি পুলিশ সরিয়ে নিয়ে গেলেও বাসিন্দাদের আতঙ্ক এখনও কাটেনি।

আরও পড়ুন: দিঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, চলছে কড়া নজরদারি


```