বাসন্তীতে ড্রামের মধ্যে গুচ্ছ গুচ্ছ বোমা! পুলিশের জালে ২
দ্য ওয়াল ব্যুরো: ড্রামে ভর্তি বোমা (Bomb)। তৈরি করা বোমা মজুত করে রাখা হয়েছিল এখানেই। গোপনে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করলেও আরও দুজন পালিয়ে যায়। সন্ধান চলছে তাদের।
ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা এলাকার কাঁঠালবেড়
শেষ আপডেট: 7 November 2021 06:33
দ্য ওয়াল ব্যুরো: ড্রামে ভর্তি বোমা (Bomb)। তৈরি করা বোমা মজুত করে রাখা হয়েছিল এখানেই। গোপনে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করলেও আরও দুজন পালিয়ে যায়। সন্ধান চলছে তাদের।
ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা এলাকার কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়ার উত্তর ভাঙ্গনখালি গ্রামে। শনিবার বাসন্তী থানায় খবর আসে এলাকার বোমা তৈরি হচ্ছে। তৎক্ষণাৎ থানার ওসি আব্দুর রব খান সহ বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ক্যানিংয়ের এসডিপিও গোবিন্দ শিকদার।
আরও পড়ুন:
বিহারের গ্রামে গ্রামে বিষমদের রমরমা, বাড়ছে মৃত্যু, পুলিশকেই দুষছেন ভুক্তভোগীরা
কিন্তু পুলিশ আসার আগেই এই ঘটনার সঙ্গে জড়িত মূল দুই পাণ্ডা হায়দার লস্কর ও সফিউল লস্কর গা ঢাকা দেয়। তাদের বাড়ি ও লাগোয়া জমিতে তল্লাশি চালিয়েই উদ্ধার হয় একটি বোমা ভর্তি ড্রাম। সঙ্গে বোমা তৈরির নানান সরঞ্জামও। এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ড্রামে কমপক্ষে ১৫টির মত তাজা বোমা আছে। আজ অর্থাৎ রবিবার এই বোমাগুলি নিষ্ক্রিয় করতে পৌঁছেছে বোম স্কোয়াডের লোকেরা। গ্রেফতার হওয়া দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি পালিয়ে যাওয়া দুই মূল পাণ্ডারও হদিশ চলছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'