Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাটপাড়া হাসপাতাল লাগোয়া পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার বোমা!

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কিছুটা দূরে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল বোমা (Bomb Recover)। ওই এলাকা লাগোয়া একটি বসতি রয়েছে। সেখানে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভাটপাড়

ভাটপাড়া হাসপাতাল লাগোয়া পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার বোমা!

শেষ আপডেট: 28 November 2022 10:53

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কিছুটা দূরে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল বোমা (Bomb Recover)। ওই এলাকা লাগোয়া একটি বসতি রয়েছে। সেখানে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভাটপাড়া-কাঁকিনাড়া (Bhatpara-Kankinara) বিস্তীর্ণ অঞ্চলে তল্লাশি অভিযানে নেমেছিল পুলিশ ও বম্ব স্কোয়াড। এলাকার প্রতিটি গলিতে তল্লাশি চালায়। সেই সময় ওই পরিত্যক্ত জায়গায় পৌঁছলে মোট চারটি বোমা উদ্ধার হয়।

পার্থ-সুবীরেশের জামিন নয় কেন? সিবিআইকে প্রশ্ন আদালতের

গত শুক্রবার কাঁকিনাড়া এলাকার একটি বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছিল। জানা গিয়েছে ওই বাড়ি কয়েকদিন আগেই ভাড়া নিয়েছিল এক ব্যক্তি। মালিক না থাকায় ওই বাড়িতে বহিরাগতদের যাতায়াত বেড়ে গিয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ আসছে টের পেতেই এলাকা থেকে বেপাত্তা হয়ে যায় ওই ভাড়াটে। এদিন বাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে পুলিশ।

কয়েকদিনের মধ্যে উত্তর ২৪ পরগনার দুটি জায়গা থেকে বোমা উদ্ধার হওয়া এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর জেলা পুলিশ।


```