Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে মিলল বোমা, পুরুলিয়ায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল (Bomb found in front of TMC leader's house)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে ঝালদা থানার পুলিশ। বুধবার ভোরবেলা দড়দা গ্রাম

তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে মিলল বোমা, পুরুলিয়ায় শোরগোল

শেষ আপডেট: 10 May 2023 11:07

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল (Bomb found in front of TMC leader's house)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে ঝালদা থানার পুলিশ। বুধবার ভোরবেলা দড়দা গ্রাম পঞ্চায়েতের হুসেনডি গ্রামের (in Purulia) তৃণমূল সদস্য দিলদার খানের বাড়ি থেকে এই বোমা উদ্ধার হয়। দিলদার খানের দাবি, তাঁকে প্রাণে মারার জন্য বা ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য কেউ তাঁর বাড়িতে বোমা রেখে গিয়েছে। বিজেপির দাবি, তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হলে এমন আরও বোমা উদ্ধার হবে ।

দিলদার খান জানান, প্রতিদিনের মতোই ভোর সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠে তিনি হাঁটতে যাচ্ছিলেন। গেট খুলে বাইরে আসতেই ব্যাগে রাখা বোমাগুলি তাঁর নজরে আসে। সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে ভেতরে এসে পুলিশকে খবর দেন তিনি। ফোন করেন দলের কয়েকজন নেতাকেও। বাড়ির লোকদের বাইরে বের হতে বারণ করেন। তিনি বলেন, “এটা আমাকে প্রাণে মারার চক্রান্ত। আবার এও হতে পারে, বাড়ির সামনে বোমা রেখে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।”
ওই পঞ্চায়েত সদস্যের কাছ থেকে খবর পেয়েই ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। জলের বালতি করে বোমাগুলি থানায় নিয়ে যাওয়া হয়। গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গোটা এলাকায়। তাঁকে প্রাণে মারার চেষ্টা হয়েছে বলে ওই পঞ্চায়েত সদস্য দাবি করলেও বিজেপির বক্তব্য তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি করলে আরও বোমা মিলবে।

বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “পঞ্চায়েত ভোট আসছে। ভোটে সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে শাসকদল। তাই বোমা বন্দুক মজুত করা হচ্ছে। প্রশাসনের আরও সচেতন হওয়া উচিত।”

বিজেপি এমএলএ-র ভাই ও ভাইয়ের বউয়ের মৃত্যুতে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার


```