Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিস্ফোরণে তৃণমূল কর্মীর বাড়ি উড়ল দুরবাজপুরে! অভিযোগ, বোমা মজুত ছিল

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এগরা, বজবজের পর বীরভূমের দুরবাজপুর (Durbajpur)। বোমা বিস্ফোরণের (Bomb Explosion) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, এই বিস্ফোরণের জেরে এলাকার এক তৃণমূলকর্মীর বাড়ির একাংশ উড়ে যায়। অভিযোগ, ওই কর্মীর বাড়ি

বিস্ফোরণে তৃণমূল কর্মীর বাড়ি উড়ল দুরবাজপুরে! অভিযোগ, বোমা মজুত ছিল

শেষ আপডেট: 22 May 2023 11:08

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এগরা, বজবজের পর বীরভূমের দুরবাজপুর (Durbajpur)। বোমা বিস্ফোরণের (Bomb Explosion) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, এই বিস্ফোরণের জেরে এলাকার এক তৃণমূলকর্মীর বাড়ির একাংশ উড়ে যায়। অভিযোগ, ওই কর্মীর বাড়িতে বোমা মজুত ছিল।

গত কয়েকদিন ধরেই বিস্ফোরণের ঘটনা নিয়ে শোরগোল পড়েছে। এগরার খাদিকুলে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাণ হারান প্রায় ১০ জন। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে বজবজে এক কারখানায় মজুত থাকা বাজিতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর।

সোমবার দুপুর আড়াইটে নাগাদ বীরভূমের দুরবাজপুরে ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়িতে মজুত থাকা বোমায় বিস্ফোরণ ঘটেছে বলে খবর। দুরবাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়া পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওই গ্রামের শেখ সফিক নামে এক ব্যক্তির বাড়ির সিঁড়ির তলায় বোমা মজুত ছিল। সেই বোমা ফেটে বিপত্তি ঘটে। এর জেরে সফিকের বাড়ির একাংশ উড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর।

এই ঘটনায় একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

শেখ সফিক পেশায় একজন কৃষক। এলাকায় তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে পঞ্চাশটির বেশি বোমা মজুত ছিল। কিন্তু তাঁর বাড়িতে কেন এত বোমা রাখা ছিল সেই নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বেআইনি বাজি কারখানা বন্ধ করতে তৎপর মমতা, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন নবান্নের


```