শ্যামনগরে প্রাথমিক স্কুলে বোমা ফেটে আহত দুই পড়ুয়া
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক স্কুল চত্বরে একটি কৌটোবোমা ফেটে দুই পড়ুয়া আহত হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাকে বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের ঘটনা।
শ্যামনগর দক্ষিণ হাসিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ট
শেষ আপডেট: 11 February 2020 12:44
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক স্কুল চত্বরে একটি কৌটোবোমা ফেটে দুই পড়ুয়া আহত হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাকে বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের ঘটনা।
শ্যামনগর দক্ষিণ হাসিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় পড়ুয়ারা বাইরে খেলা করছিল। তখন বল গিয়ে পড়ে একটি ঝোপে। বলটি ঠিক কোথায় পড়েছে সম্ভবত সেটি দেখানোর জন্যই একজন ওই ঝোপে ঢিল ছোড়ে। তখনই সশব্দে বিস্ফোরণের শব্দ পান সকলে। বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় কৌশিক বৈদ্য নামে ছ’বছরের এক ছাত্র। অল্প হলেও আঘাত লাগে ওই স্কুলেরই এক ছাত্রীর। তার চোখ, গল, মুখে স্প্লিন্টারের আঘাত লাগে।
তখনই ওই দুই ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় বিটি রোডে বিএন বোস হাসপাতালে। সেখানে আহত ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও কৌশিককে ছাড়া হয়নি। বিস্ফোরণস্থলের একেবারেই কাছে ছিল কৌশিক, তাই তার আগাত গুরুতর।

স্কুলের বাইরে মিলন তীর্থ নামে একটি ক্লাবের সামনে বোমাটি রাখা ছিল। আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যেতে পুলিশের কাছেও খবর পৌঁছে যায়। ঘটনাস্থলে যায় জগদ্দল থানার পুলিশ। তারা আরও একটি বোমা উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই ধরনের ঘটনা মোটেই বিরল নয়। এর আগেও কৌটো বোমা বিস্ফোরণ হয়েছে শিল্পাঞ্চলে। এই ঘটনায় শ্যামনগর এলাকার লোকজন বেশ আতঙ্কে।
ঘটনার আকস্মিকতায় ছ’বছরের কৌশিক হতবাক হয়ে গেছে। শরীরে যন্ত্রণা থাকলেও সে কোনও কথা বলছে না।