Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লজ্জা! ডাইনি অপবাদে সপরিবার গ্রামছাড়া মহিলা, বৃষ্টি মাথায় বোলপুরের পথে ঘুরছেন তাঁরা

দ্য ওয়াল ব্যুরো, বোলপুর: ডাইনি অপবাদে এক আদিবাসী মহিলা-সহ পুরো পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ উঠল বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের মণিকুণ্ডতলা গ্রামে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত

লজ্জা! ডাইনি অপবাদে সপরিবার গ্রামছাড়া মহিলা, বৃষ্টি মাথায় বোলপুরের পথে ঘুরছেন তাঁরা

শেষ আপডেট: 23 July 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো, বোলপুর: ডাইনি অপবাদে এক আদিবাসী মহিলা-সহ পুরো পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ উঠল বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের মণিকুণ্ডতলা গ্রামে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, আদিবাসী অধ্যুষিত বোলপুর থানার সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের মণিকুণ্ডতলা গ্রাম। সে গ্রামের মানুষদের দাবি, গত কয়েক মাস ধরে এই গ্রামে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে ঘটনাচক্রে। তাছাড়াও একের পর এক গরু, ছাগল, হাঁস, মুরগি মরছে। সেই ঘটনার কারণ খুঁজতে গ্রামের কয়েকজন মিলে এক ওঝা গুনিনের কাছে যান বলে খবর। তাঁরই নিদান মতে নাকি মণিকুন্ডতলা গ্রামের যশোমতী হাঁসদা ডাইনি সাব্যস্ত হন। তার পরেই তাঁর বাড়িতে চড়াও হয় গ্রামের সকলে! জানা গিয়েছে, যশোমতী হাঁসদা ও তার পরিবার বাড়িতে আদিবাসী নিয়মমতে পুজো করে। তাই গ্রামের কিছু বাসিন্দার মনে সন্দেহ আগেই ছিল। মঙ্গলবার দুপুরে ওঝা গুনিনের নিদান পেয়েই সে সন্দেহ বিশ্বাসে পরিণত হয় তাঁদের। গ্রামের মোড়ল পটল টুডু সঙ্গে আলোচনায় বসেন বাসিন্দারা। এর পরেই বেলা তিনটে নাগাদ যশোমতীর বাড়িতে চড়াও হন গ্রামের লোকজন। তাঁদের ফতোয়া দেওয়া হয় গ্রাম থেকে চলে যেতে। যশোমতী ও তাঁর পরিবার বাধা দিলে সকলে চিৎকার করে ডাইনি অপবাদ দিতে থাকে। যশোমতীর তিন ছেলে প্রতিবাদ করলে গ্রামের লোকজন মারধর শুরু করে বলে জানা গেছে। পরে পুরো পরিবারকে গ্রামছাড়া করা হয় বলে অভিযোগ। যশোমতী হাঁসদার ছেলে রাম হাঁসদা বলেন, "গ্রামে লোক মরছে বলে কয়েকজন মিলে ডাইনি খুঁজতে ওঝা গুনিনের কাছে যায়। সেখানেই আমার মাকে ডাইনি বলা হয। তারপর সবাই মিলে মোড়লকে নিয়ে সভা করে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিল। মা, বউ, বাচ্চাদের নিয়ে ঘুরছি রাস্তায় রাস্তায়।" যশোমতীর ১২ সদস্যের পরিবার। তাঁদের মধ্যে চার জন মহিলা, চার জন বাচ্চা ও চার জন পুরুষ। মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা গ্রাম ছাড়া। বৃষ্টি মাথায় নিয়ে তাঁদের মারতে মারতে গ্রামের বাইরে বের করে দেওয়া হয়। রাতে মুলুক তৃণমূল কার্যালয়ে এসে আশ্রয় নেন ওই পরিবার। বুধবার সকালে বোলপুর থানায় এসে অভিযোগ করেন তাঁরা। এর পরেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। আহত যশোমতী হাঁসদা বলেন, "গ্রামের লোক একজোট হয়ে আমাকে ডাইনি বলে গ্রাম থেকে তাড়িয়ে দিল। আমি ডাইনি, তাই আমাদের গোটা পরিবারকে মেরে বের করে দিল। আমি মোড়ল আর অন্য লোকদের পায়ে ধরে বললাম আমি ডাইন নই, তবুও ওরা তাড়িয়ে দিল।" অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঐ পরিবার কে গ্রামে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে।"

```