Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চিটফান্ড মামলায় গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী! ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: বছরের গোড়ার দিকেই বোলপুরে এক চিটফান্ডের (Bolpur Chitfund Case) পর্দাফাঁস হয়েছিল। সেই সময় গ্রেফতার হয়েছিলেন ওই চিটফান্ডের কর্ণধার শুভ্রায়ণ শীল। এতদিন পর একই মামলায় গ্রেফতার হলেন তাঁর বোন ঈশিতা। বিশ্বভারতীর (Visva Bhar

চিটফান্ড মামলায় গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী! ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ

শেষ আপডেট: 10 September 2023 11:13

দ্য ওয়াল ব্যুরো: বছরের গোড়ার দিকেই বোলপুরে এক চিটফান্ডের (Bolpur Chitfund Case) পর্দাফাঁস হয়েছিল। সেই সময় গ্রেফতার হয়েছিলেন ওই চিটফান্ডের কর্ণধার শুভ্রায়ণ শীল। এতদিন পর একই মামলায় গ্রেফতার হলেন তাঁর বোন ঈশিতা। বিশ্বভারতীর (Visva Bharati) সঙ্গীতভবনে পড়াশোনা করছিলেন তিনি। রবিবার পুলিশ গ্রেফতার করে ঈশিতাকে।

এদিন বোলপুরের গুরুপল্লী থেকে ঈশিতাকে ধরে পুলিশ। জানা গেছে, 'এসএস কনসালটেন্সি’ নামে একটি সংস্থার আড়ালে প্রতারণার ছক কষেছিলেন শুভ্রায়ণ। প্রায় ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে ১৫০ জনের বেশি যুবকের থেকে টাকা তোলা হয়েছিল। তাঁদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় শুভ্রায়ণকে।

গত ফেব্রুয়ারি মাসে শুভ্রায়ণকে গ্রেফতার করে এই চিটফান্ড মামলার তদন্ত চালাচ্ছিল। সেখানেই নাম জড়ায় তাঁর বোন ঈশিতার। প্রতারিতদের অভিযোগ ছিল, তাঁদের টাকায় গাড়ি, দামি মোবাইল ব্যবহার করতেন শুভ্রায়ণ-ঈশিতা।

এদিনই ঈশিতাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন: বাবার পেনশনের টাকা চাইতে পেরিয়ে গেছে ১০বছর, শেষপর্যন্ত স্বেচ্ছামৃত্যু চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি!


```