Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ব্যাট হাতে আন্দুলে অনুষ্কা! বিরাট-পত্নীকে একবার দেখতে হুলস্থূল হাওড়ায়, দেখুন ভিডিও

https://www.youtube.com/watch?v=f_rCQzqYk70 দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালেই হুলস্থূল হাওড়ার আন্দুলে (Howrah Andul)। নতুন ছবির শ্যুটিংয়ের জন্য হাওড়ার আন্দুলে এলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (bollywood actress Anushka Sharma)। তা

ব্যাট হাতে আন্দুলে অনুষ্কা! বিরাট-পত্নীকে একবার দেখতে হুলস্থূল হাওড়ায়, দেখুন ভিডিও

শেষ আপডেট: 20 October 2022 14:22

https://www.youtube.com/watch?v=f_rCQzqYk70

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালেই হুলস্থূল হাওড়ার আন্দুলে (Howrah Andul)। নতুন ছবির শ্যুটিংয়ের জন্য হাওড়ার আন্দুলে এলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (bollywood actress Anushka Sharma)। তাঁকে দেখতে রীতিমতো ভিড় জমে গেল চারপাশে।

আসলে, ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'-এ (Chakdah Express) মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। তারই শ্যুটিংয়ের জন্য কলকাতায় এসেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার ছবিটির কিছু অংশ শ্যুট করা হয় হাওড়ার আন্দুল স্টেশন ও আন্দুল রাজবাড়িতে। সেখানে সাদা শার্ট ও মেরুন রংয়ের স্কার্টে ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা যায় অভিনেত্রীকে। প্রথমে আন্দুল স্টেশনে শ্যুটিং হয়। তারপর আন্দুল রাজবাড়ির মাঠে ক্রিকেট খেলতে দেখা যায় বিরাট-ঘরণীকে।

খবর চাউর হতেই অভিনেত্রীকে দেখার জন্য ভিড় করতে শুরু করেন এলাকার মানুষজন। অনুষ্কাকে এক ঝলক দেখতে রাজবাড়ীর মাঠের চারপাশে এবং আশেপাশের বাড়ির ছাদ, বারান্দায় ভিড় জমায় উৎসাহী জনতা। তবে পুলিশ প্রশাসনের তরফে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

দু'দিন আগেই কলকাতার ইডেন গার্ডেনে শ্যুট করা হয়েছিল চাকদা এক্সপ্রেসের কিছু অংশ। সেখানে ভারতীয় দলের নীল জার্সি গায়ে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল অনুষ্কাকে।

চাকদহ এক্সপ্রেসের হাত ধরে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন অনুষ্কা। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জিরো’ সিনেমাতে। তারপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ছবি বুলবুল। অভিনেত্রীর নতুন ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

ডিডিএলজে: বলিউডের নব-রোম্যান্স সভ্যতার ২৭ বছর, এখনও হল কাঁপাচ্ছে রোজ


```