Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বগটুই গণহত্যায় ভাদুর ভাই জাহাঙ্গির গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই গণহত্যা (Bogtui Violence) কাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখকে দু'দিন আগেই গ্রেফতার করেছিল সিবিআই। এবার তারা গ্রেফতার করল আরেক অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখকে। এই জাহাঙ্গির নিহত তৃণমূল নেতা ভাদু শেখের (Bhadu S

বগটুই গণহত্যায় ভাদুর ভাই জাহাঙ্গির গ্রেফতার

শেষ আপডেট: 7 December 2022 08:46

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই গণহত্যা (Bogtui Violence) কাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখকে দু'দিন আগেই গ্রেফতার করেছিল সিবিআই। এবার তারা গ্রেফতার করল আরেক অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখকে। এই জাহাঙ্গির নিহত তৃণমূল নেতা ভাদু শেখের (Bhadu Sheikh) নিজের ভাই।

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জাহাঙ্গিরকে সিবিআই (CBI) গ্রেফতার করে। তাকে বুধবার বেলায় রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। গত ২১ মার্চ রাত ৮ টা নাগাদ বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপ-প্রধান ভাদু শেখ বোমার আঘাতে খুন হন। এরপর‌ই বগটুই গ্রামে ভাদুর অনুগামীরা গণহত্যা সংঘটিত করে বলে অভিযোগ।

ওই রাতে বগটুইয়ে ৭ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। পরে হাসপাতালে আর‌ও দুজনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভাদু শেখকে খুন করা হয়। পাল্টা ভাদুর অনুগামীরা গণহত্যা চালায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই বগটুই কাণ্ডের তদন্তভার হাতে নেয়। তারা বারবার ফরেনসিক বিশেষজ্ঞদের এনে তদন্ত‌ও চালায়। যদিও সেই তদন্ত বেশিদূর এগোয়নি বলে অভিযোগ উঠেছিল। এর‌ই মাঝে ২১ জুন বগটুই কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই।

তবে লালন শেখের পরই ভাদুর ভাই জাহাঙ্গির শেখ গ্রেফতার হ‌ওয়ায় বগটুই তদন্ত আবার গতি পেয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কাতারে বিশ্বকাপ, কলকাতায় বেটিং! ম্যাচ চলার সময়ে দমদমের ফ্ল্যাট থেকে ধৃত ছত্তীসগড়ের আট যুবক


```