Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বগটুইয়ে ভাদু খুনে অন্যতম অভিযুক্ত গ্রেফতার, স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের জালে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বীরভূমের মাড়গ্রাম থেকে গ্রেফতার করা হল ভাদু খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত নিউটন শেখকে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল সে। দীর্ঘদিন ধরে তার খোঁজ চলছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, ভাদু শেখ খুনের পর

বগটুইয়ে ভাদু খুনে অন্যতম অভিযুক্ত গ্রেফতার, স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের জালে

শেষ আপডেট: 22 June 2023 07:21

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বীরভূমের মাড়গ্রাম থেকে গ্রেফতার করা হল ভাদু খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত নিউটন শেখকে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল সে। দীর্ঘদিন ধরে তার খোঁজ চলছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশসূত্রে জানা গেছে, ভাদু শেখ খুনের পর যে এফআইআর করা হয়েছিল তাতে দু’নম্বরে নাম ছিল নিউটনের। তারপর থেকেই খোঁজ চলছিল তাঁর। খুব সম্প্রতি বিয়েও করে নিউটন। বুধবার রাতে মাড়গ্রামের বিষ্ণুপুরে শ্বশুরবাড়িতে নতুন বৌয়ের সঙ্গে দেখা করতে এসেছিল সে। আগে থেকে খবর পেয়ে ফাঁদ পেতেছিল পুলিশ। সে শ্বশুরবাড়িতে ঢুকতেই বাড়ি ঘিরে ফেলা হয়। তারপরেই গ্রেফতার করা হয় নিউটনকে।

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। এরপরেই অস্ত্র আইনে মামলা দায়ের হয় নিউটনের বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। এর আগেই রামপুরহাটের তৃণমূল নেতা ভাদু শেখ খুনের অন্যতম মূল অভিযুক্ত সোনা শেখকে গ্রেফতার করে সিবিআই। গত ২১ মার্চ রাতে গুলি করে ও বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা ভাদু শেখকে। সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। অভিযোগ ওঠে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সোনা শেখ। ভাদু শেখ খুনের পরেই বগটুইয়ে সোনা শেখের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ ওই বাড়ি থেকে সাতজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। পরে আরও তিনজনের মৃত্যু হয়।

চন্দ্রকোণায় সিপিএম প্রার্থীর বাড়ির সামনে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি! দেওয়া হল হুমকি চিঠিও


```