Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কালভার্টের নীচে মহিলার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। যদিও পুলিশ এখনও ধর্ষণের অভিযোগ মানতে চাইছে না। দেহটি উদ্ধার করে প্রথমে সাগরদিঘি হাসপাতালে পাঠায় পুলিশ, পরে ময়নাতদন্তে পাঠানো হয়। মহিলার মৃত্যুর কারণ নিয়ে পুলিশ

কালভার্টের নীচে মহিলার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

শেষ আপডেট: 4 December 2019 09:48

দ্য ওয়াল ব্যুরো: এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। যদিও পুলিশ এখনও ধর্ষণের অভিযোগ মানতে চাইছে না। দেহটি উদ্ধার করে প্রথমে সাগরদিঘি হাসপাতালে পাঠায় পুলিশ, পরে ময়নাতদন্তে পাঠানো হয়। মহিলার মৃত্যুর কারণ নিয়ে পুলিশ কোনও কথা বলতে চায়নি। মৃত মহিলা গৃহবধূ ছিলেন, বাড়ি সাগরদীঘি থানার যোগপুর গ্রামে, তাঁর বয়স ৩৪ বছর। মঙ্গলবার বিকেল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে পুলিশে খবর দেন, মঙ্গলবার রাতেই নিখোঁজের ডায়েরি করা হয়। তারপরেও আশপাশে খোঁজাখুঁজি করেন এলাকার লোকজন, কিন্তু রাতে ওই মহিলার কোনও সন্ধান পাওয়া যায়নি।   বুধবার সকালে একটি কালভার্টের নীচে ওই মহিলার দেখতে পান এলাকার লোকজন। তাঁরাই খবর দেন পুলিশে। এলাকার লোকজনের অভিযোগ, ওই মহিলা অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত বলে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। সেই কারণেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। খুনের আগে তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলেও তাঁদের অভিযোগ। মহিলার বাড়ির লোকজন এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁরা বিকেল পর্যন্ত এ নিয়ে থানায় কোনও অভিযোগও দায়ের করেননি। দেশ জুড়ে একের পর এক মহিলার উপরে পৈশাচিক অত্যাচারের কথা প্রকাশিত হচ্ছে। তার মধ্যেই সাগরদিঘিতে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর পরে একই অভিযোগ উঠেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে এ ব্যাপারে কেউই কিছু বলতে চাইছে না।

```