
শেষ আপডেট: 18 February 2023 05:59
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়ার (Chunchura) বড়বাজারে সুফল বাংলা বিপণির (Sufal Bangla's stall) ভিতর থেকে উদ্ধার হল এক নিরাপত্তা রক্ষীর (security guard) দেহ। মৃতের নাম সেখ সন্তু (৪০)। দিনে টোটো চালাতেন তিনি। রাতে সুফল বাংলায় নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। শুক্রবার রাতেও পাহাড়ায় ছিলেন। শনিবার সকালে সুফল বাংলার কর্মচারীরা দোকান খুলে দেখেন তাঁর মৃতদেহ পড়ে রয়েছে।
সুফল বাংলার পিছনেই চুঁচুড়া থানা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন চুঁচুড়া থানার আধিকারিকরা।
চুঁচুড়া হোসেনগলির বাসিন্দা সেখ সন্তু গত পাঁচ বছর সুফল বাংলায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে সন্তুকে। বছরখানেক আগেও একবার তাঁর উপর হামলা হয়েছিল। রড দিয়ে মারা হয়েছিল তাঁকে। দুষ্কৃতীরাই তাকে খুন করেছে। সুফল বাংলার দোতলা অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। সেখানে কোনও সিসি ক্যামেরা না থাকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। স্থানীয় তৃণমূল কর্মি মিলন চট্টোপাধ্যায় বলেন, “সন্তু তৃণমূল কর্মী ছিলেন। খুব ভালো মানুষ ছিলেন। কী করে মারা গেলেন তিনি পুলিশ তদন্ত করে দেখুক।”
যাদবপুরের উপাচার্য অর্থ সাহায্য চেয়ে ফের চিঠি দিলেন প্রাক্তনীদের