তেহট্টে হোস্টেলের ঘরে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার! তাজ্জব সহপাঠীরা
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে ফেরার পরই একটু চুপচাপ হয়ে গেছিল সেই ইঞ্জিনিয়ারিং ছাত্র। দুদিন যেতে না যেতেই ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলের ঘরে মিলল তাঁর ঝুলন্ত দেহ। বেতাই ভীমরাও রামজি আম্বেদকর পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন হেমব্
শেষ আপডেট: 22 February 2022 18:14
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে ফেরার পরই একটু চুপচাপ হয়ে গেছিল সেই ইঞ্জিনিয়ারিং ছাত্র। দুদিন যেতে না যেতেই ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলের ঘরে মিলল তাঁর ঝুলন্ত দেহ। বেতাই ভীমরাও রামজি আম্বেদকর পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন হেমব্রমের এই রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে কলেজে। এই আকস্মিক মৃত্যুতে হতভম্ব সুমনের সহপাঠীরাও।
আরও পড়ুনঃ হাওড়ায় সিপিএম নেতার রক্তাক্ত দেহ উদ্ধার রেললাইন থেকে, খুন নাকি আত্মত্যা?
কলেজের বাইরেই বাবু জগজীবন রাম ছাত্রাবাস আবাসনে থাকতেন সুমন, অন্যান্য পড়ুয়াদের সঙ্গে। মঙ্গলবার দুপুরে হোস্টেলের ঘর ফাঁকা পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই ভাবছেন সকলে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনায় মর্মাহত কলেজ কর্তৃপক্ষও।
এদিন মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ। কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন সুমন, এমনটাই অনুমান পুলিশের। তবে সুমনের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'