Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বেলঘরিয়ায় কঙ্কাল-কাণ্ড! দাদার পচাগলা দেহের পাশেই পড়ে ভাইয়ের হাড়গোড়

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কলকাতার উপকণ্ঠেই বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ। সেই দেহ উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল আরও একটি কঙ্কাল (body and skeleton found in Belgharia)। ঘটনাটি পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনের। জানা গেছে, ওই এলা

বেলঘরিয়ায় কঙ্কাল-কাণ্ড! দাদার পচাগলা দেহের পাশেই পড়ে ভাইয়ের হাড়গোড়

শেষ আপডেট: 26 June 2023 08:25

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কলকাতার উপকণ্ঠেই বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ। সেই দেহ উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল আরও একটি কঙ্কাল (body and skeleton found in Belgharia)।

ঘটনাটি পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনের। জানা গেছে, ওই এলাকার একটি বাড়ি থেকে বেশ কয়েকদিন ধরেই দুর্গন্ধ বেরোচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন প্রতিবেশীরা। রবিবার রাতে বাড়িটিতে গিয়ে হাজির হয় পুলিশ। তখনই প্রথমিকভাবে বীরেন্দ্রকুমার দে নামে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। ৬৬ বছর বয়সি ওই ব্যক্তি বিদ্যুৎ দফতরের একজন অবসরপ্রাপ্ত কর্মী।

সেই সময় বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পাশের ঘর থেকেই একটি কঙ্কাল উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কঙ্কালটি বীরেন্দ্রর ভাই ধীরেন্দ্রকুমার দে-র। বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, ওই বাড়িতে বীরেন্দ্র এবং ধীরেন্দ্র থাকতেন। তাঁদের আরও দুই ভাই আগেই মারা গেছেন। এক বোন আছে, তিনি বিবাহিত।

তদন্তকারীদের অনুমান, ধীরেন্দ্রর মৃত্যু হয়েছিল আগেই। কিন্তু কাউকে কিছু না বলে তাঁর দেহ আগলে বসে ছিলেন বীরেন্দ্র। সম্ভবত, তাঁরও মৃত্যু হয় কয়েকদিন আগে। কঙ্কাল এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল ব্যবসায়ীর দেহ! গাইঘাটায় শোরগোল


```