Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বেতনী নদীতে ঢেউয়ের ধাক্কায় উল্টোল নৌকা! জলে পড়লেন ১০ জন

দ্য ওয়াল ব্যুরো: জাওয়াদের রোষে নদীতে নদীতে জলোচ্ছ্বাস। তারই মধ্যে বসিরহাট মহকুমার ন্যাজাট থানার বেতনী নদীতে হঠাৎ দুর্ঘটনা। ঢেউয়ের ধাক্কায় কাত হয়ে পড়ে নৌকা। মাঝি সহ ১০ জন যাত্রী ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় কোনরকমে সাঁতরে প্রাণে বা

বেতনী নদীতে ঢেউয়ের ধাক্কায় উল্টোল নৌকা! জলে পড়লেন ১০ জন

শেষ আপডেট: 5 December 2021 16:17

দ্য ওয়াল ব্যুরো: জাওয়াদের রোষে নদীতে নদীতে জলোচ্ছ্বাস। তারই মধ্যে বসিরহাট মহকুমার ন্যাজাট থানার বেতনী নদীতে হঠাৎ দুর্ঘটনা। ঢেউয়ের ধাক্কায় কাত হয়ে পড়ে নৌকা। মাঝি সহ ১০ জন যাত্রী ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় কোনরকমে সাঁতরে প্রাণে বাঁচেন সকলে। ঘটনায় হতাহতের খবর না মিললেও আতঙ্ক ছড়িয়েছে ঘাটে। সূত্রের খবর, এদিন লোহার রড সহ বাড়ি তৈরির অন্যান্য সরঞ্জাম বোঝাই করে নিয়ে একটি নৌকা ন‍্যাজাট থেকে কালিনগর ঘাটের দিকে যাচ্ছিল। সেই সময় নদীতে অতিরিক্ত ঢেউ থাকায় নৌকা কাত হয়ে যায়। নৌকোতে পণ্যের ওপর বসে থাকা ছ'জন মজুর সহ রফতানিকারক ও পণ্যের মালিক নদীতে পড়ে যান। এরপর স্থানীয় মাঝিরা ও পাশের নদীঘাট সংলগ্ন গ্রামের বাসিন্দারা এসে তাঁদেরকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি নৌকার কাত হয়ে যাওয়ায় লোহার রড ও অন্যান্য সামগ্রীগুলিও নদীতে পড়ে যায়। সেই ঘটনা কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে নদীঘাটে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ। ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ থাকার কথা ছিল ফেরি চলাচল। তাহলে কি প্রশাসনের নির্দেশ অমান্য করে এই পণ্যবাহী নৌকাটি চলছিল? প্রশ্ন উঠেছে নদী ঘাটগুলিতে পুলিশের নজরদারির গাফিলতি নিয়ে। ইতিমধ্যেই নৌকা চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বসিরহাট মহাকুমার ন্যাজাট থানার পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টা জোয়ারের সময় সমস্ত নৌকা চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

```