যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর সকালে দত্তপুকুর থানার অন্তর্গত বেরো নারায়ণপুর এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের গলায় ছিল একটি গভীর ক্ষতচিহ্ন।এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়
শেষ আপডেট: 15 September 2020 16:06
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর সকালে দত্তপুকুর থানার অন্তর্গত বেরো নারায়ণপুর এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের গলায় ছিল একটি গভীর ক্ষতচিহ্ন।এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।ঘটনার তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ।
স্থানীয়সূত্রে জানা যায়, ওই মৃত ব্যক্তির নাম দেবানন্দ মন্ডল। বয়স বিয়াল্লিশ বছর। তিনি বেরো নারায়ণপুরের নিকটবর্তী মোজপোল অঞ্চলের বাসিন্দা। দেবানন্দ দিনমজুরের কাজ করতেন। যেখানে তাঁর দেহ উদ্ধার হয়, সেই এলাকা বারাসত শহর থেকে সামান্য দূরে জগন্নাথপুর লাগোয়া।
মৃতদেহের গলায় গভীর ক্ষতচিহ্ন দেখে এলাকার মানুষজনের অনুমান, মদের বোতল ভেঙ্গে বোতলের ধারালো অংশ দিয়ে আঘাত করে খুন করা হয় ওই যুবককে

মৃত্যুর কারণ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে অস্বীকার করেন স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বারাসত থানার পুলিশ অফিসারেরা বলেন, ময়না তদন্তের ফল এলে তবেই নিশ্চিত ভাবে বলা যাবে খুন কিনা। সবদিক দেখেশুনে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, ১৫ তারিখ মঙ্গলবার সকাল বেলায় জগন্নাথপুর - বেরোনারায়ণপুর এলাকায় কাজ করতে আসেন একশো দিনের কাজ প্রকল্পের কর্মীরা। তারা হঠাৎই দেখে এলাকার একটি নর্দমার পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে আছে। কালবিলম্ব না করে তখনই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায়। দিনমজুর দেবানন্দর মৃত্যুকে ঘিরে রয়েছে মোজপোল- জগন্নাথ পুর এলাকায় দিনভর রয়েছে চাপা উত্তেজনা। কেন মারা যেতে হল বছর বিয়াল্লিশের দেবানন্দকে তা নিয়ে জল্পনা চলছে এলাকার মানুষের মধ্যে।