Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোলাঘাটের বাজি কারখানায় আচমকা বিস্ফোরণ! বিকট শব্দে কেঁপে উঠল গ্রাম

দ্য ওয়াল ব্যুরো: আচমকা বড় বিস্ফোরণে কেঁপে উঠল কোলাঘাটের (Kolaghat) গ্রাম। একটি আতসবাজির কারখানায় এই বিস্ফোরণ হয়েছে বলে খবর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামে। এখানকার বেশ কিছু মানুষ দী

কোলাঘাটের বাজি কারখানায় আচমকা বিস্ফোরণ! বিকট শব্দে কেঁপে উঠল গ্রাম

শেষ আপডেট: 21 October 2021 07:31

দ্য ওয়াল ব্যুরো: আচমকা বড় বিস্ফোরণে কেঁপে উঠল কোলাঘাটের (Kolaghat) গ্রাম। একটি আতসবাজির কারখানায় এই বিস্ফোরণ হয়েছে বলে খবর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামে। এখানকার বেশ কিছু মানুষ দীর্ঘদিন ধরেই বাজির কারবারের সঙ্গে যুক্ত। লক্ষ্মীপুজো পেরিয়ে গেছে। সামনেই কালীপুজো। তাই গ্রামে জোরকদমে শুরু হয়ে গেছে বাজি তৈরির কাজ। আইসিএসই, আইএসসি পরীক্ষা কবে কীভাবে, বোর্ডের ঘোষণায় চিন্তায় পড়ুয়ারা স্থানীয় বাসিন্দাদের কথায়, এর আগেও ওই এলাকায় বেশ কয়েকবার বাজি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বড়সড় দুর্ঘটনা যাতে এড়ানো যায় তাই পুলিশ আগেই বেআইনি এই সমস্ত বাজি কারখানা বন্ধ করে দিয়েছিল। তবে পুলিশের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই এবছর আবারও বাজির কারখানায় কাজ চলছে। অভিযোগ, কারিগরেরা মাঠের মাঝখানে বাড়ি তৈরি করেই আতসবাজি বানানোর কাজ চালিয়ে যাচ্ছেন। সেখান থেকেই আজকের এই বিস্ফোরণ। বৃহস্পতিবারের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন নিতাই বেরা। তিনি এলাকার এক বাজি কারিগর। তাঁর বাজির গোডাউনেই বিস্ফোরণ হয়। গুরুতর জখম নিতাই বেরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```