Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যারাকপুরের বাড়িতে আচমকা বিস্ফোরণ! বিকট শব্দে কেঁপে উঠল পাড়া

দ্য ওয়াল ব্যুরো: রোজকার মতো সব ঠিকঠাক চলছিল। আচমকা ছন্দপতন। বিকট বিস্ফোরণে (blast) কেঁপে উঠল গোটা তল্লাট। বাড়িতে লাগল আগুন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের কালিয়া নিবাস এলাকায়। হঠাৎই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। যে ব

ব্যারাকপুরের বাড়িতে আচমকা বিস্ফোরণ! বিকট শব্দে কেঁপে উঠল পাড়া

শেষ আপডেট: 20 October 2021 08:50

দ্য ওয়াল ব্যুরো: রোজকার মতো সব ঠিকঠাক চলছিল। আচমকা ছন্দপতন। বিকট বিস্ফোরণে (blast) কেঁপে উঠল গোটা তল্লাট। বাড়িতে লাগল আগুন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের কালিয়া নিবাস এলাকায়। হঠাৎই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। যে বাড়িতে বিস্ফোরণ হয়, সেই বাড়ির দুটো ঘরে আগুন লেগে যায়। ঘটনায় আহত হয়েছেন দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগর থানার পুলিশ। 'অনন্তকাল তদন্ত চলতে পারে না', লখিমপুর নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে বার্তা সুপ্রিম কোর্টের জানা গেছে, বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন দুজন। বিস্ফোরণের অভিঘাতে গুরুতর আহত হয়েছেন তাঁরা। তাঁদের ব্যারাকপুরের বি এন বোস মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার মানুষ জানান, তাঁরা প্রথমে ভেবেছিলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় তা হয়নি। তবে কী থেকে বিস্ফোরণ হল? জানা গেছে, ওই বাড়িতে থাকা এক যুবক নিয়মিত মাদক নেন। মাদকজাতীয় কোনও জিনিস বানাতে গিয়েই এই বিস্ফোরণ বলে মনে করছে পুলিশ, ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির এক যুবক রাজ মল্লকে মাদকদ্রব্যসহ আটক করেছে টিটাগর থানার পুলিশ। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণের কারণ খুঁজে বার করতে জোরদার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```