Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হিঙ্গলগঞ্জের গ্রামে ফিরলেন ৩০ জন বিজেপি কর্মী, নিরাপত্তার দায়িত্ব নিল তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে হিঙ্গলগঞ্জে (Hingalganj) গেছিলেন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিরা। সেখানে গিয়ে শুনেছিলেন ভোট হিংসার শিকার বিজেপি (BJP Workers

হিঙ্গলগঞ্জের গ্রামে ফিরলেন ৩০ জন বিজেপি কর্মী, নিরাপত্তার দায়িত্ব নিল তৃণমূল

শেষ আপডেট: 26 July 2023 09:46

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে হিঙ্গলগঞ্জে (Hingalganj) গেছিলেন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিরা। সেখানে গিয়ে শুনেছিলেন ভোট হিংসার শিকার বিজেপি (BJP Workers) কর্মী ও প্রার্থীদের কথা। এরপর শাসকদলের বিরুদ্ধে অজস্র অভিযোগ তুলেছেন তাঁরা। এবার সেই সমস্ত ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানো উদ্যোগ নিল তৃণমূল (TMC) নেতৃত্ব।

হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রামপঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে বিরোধীদের ধরাশায়ী করেছে তৃণমূল। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন এলাকার বিরোধী নেতাকর্মীরা। বিশেষ করে ওই অঞ্চলের বিজেপির প্রার্থী ও কর্মীরা ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েন। অনেকেই তাঁদের বাড়ি ভাঙচুর, জমির বীজতলা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন।

(BJP Workers) এমনই একজন হলেন স্বরূপকাঠি পূর্ব পাড়া ১৫০ নম্বর বুথের পরাজিত বিজেপি প্রার্থী মাধবী মণ্ডল। তিনি শাসকদলের কর্মীদের হামলার ভয়ে স্বামী ছেলে নিয়ে গ্রামছাড়া হয়েছিলেন।

তাঁর অভিযোগ, শাসকদলের নেতাকর্মীরা তাঁর বাড়িতে ভাঙচুর করেছে, প্রাণে মারার হুমকি দিয়েছে, জমিতে বীজ ধান ফেলতে দিচ্ছে না। দলীয় প্রার্থীর এই অভিযোগ পেতেই কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে প্রতিনিধিরা ওই বাড়িতে যান।

যদিও মাধবী মণ্ডলের এই অভিযোগ একেবারেই মানতে নারাজ বসিরহাটের তৃণমূল নেতৃত্ব। তারা সমস্ত বিজেপি প্রার্থী-কর্মীদের বাড়ি ফেরাতে তৎপর হয়েছেন। বুধবার বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার মহিলা সভাপতি অর্চনা মৃধা, হিঙ্গলগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির জয়ী তৃণমূলের প্রার্থী শহিদুল্লাহ গাজী দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে অভিযোগকারী বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে যান। বেশ কয়েকটা বাড়ি পরিদর্শন করেন তাঁরা। বিরোধীদের নির্ভয়ে বাড়ি ফিরতে বলেন। এক সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার বার্তা দেন।

বিষয়টি নিয়ে তৃণমূল নেতা শহিদুল্লাহ গাজীর দাবি, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এলাকায় ভোটের সময় সামান্য গন্ডগোল হয়েছিল। কিন্তু বিজেপি নেতা কর্মীদের ৪০-৫০টি বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল, এই তথ্য একেবারেই ঠিক নয়। তিনি আরও বলেন, 'এই এলাকায় শাসক ও বিরোধী সবাই একসঙ্গে বসবাস করি। শান্তিপূর্ণভাবে সুন্দরবনের প্রান্তিক মানুষ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একসঙ্গে থাকে, বিজেপির কর্মীদের পরিবারও রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী সব প্রকল্পের সুবিধা পান। তাহলে সমস্যা কোথায়?'

আরও পড়ুন: পঞ্চায়েতে হিংসার ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি রবিশঙ্করদের, একুশের ভোটের মতই কৌশল


```