Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ভগবানপুরে ফের 'খুন' বিজেপি কর্মী! তীব্র চাঞ্চল্য এলাকায়

দ্য ওয়াল ব্যুরোঃ ফের বিজেপি (BJP) কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাড়ি থেকে অপহরণ করে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হুগলিতে বৃদ্ধ বাবার মাথা থেঁতলে খুন! নির্বিকার মেয়ে বলল, ‘বেশ করেছি

ভগবানপুরে ফের 'খুন' বিজেপি কর্মী! তীব্র চাঞ্চল্য এলাকায়

শেষ আপডেট: 14 November 2021 04:19

দ্য ওয়াল ব্যুরোঃ ফের বিজেপি (BJP) কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাড়ি থেকে অপহরণ করে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

হুগলিতে বৃদ্ধ বাবার মাথা থেঁতলে খুন! নির্বিকার মেয়ে বলল, ‘বেশ করেছি মেরেছি’

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসুদেববেরিয়ে অঞ্চলে। জানা গেছে, মৃতের নাম ভাস্কর বেরা। তিনি এলাকায় সক্রিয় বিজেপি হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ, কালীপুজো উপলক্ষ্যে মায়ের ঘট উত্তোলনের জন্য যাচ্ছিলেন ভাস্কর বেরা। সেসময় তাঁকে অপহরণ করে একদল দুষ্কৃতী। ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। পিটিয়েই মেরা ফেলা হয়েছে ওই বিজেপি কর্মীকে, অভিযোগ তেমনটাই। গোটা ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।

কিছুদিন আগে ভগবানপুরেই আরও এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। মৃতের নাম ছিল চন্দন মাইতি। এবার ফের একই জায়গায় আরও এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। একের পর এক বিজেপি কর্মীদের খুনের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে এলাকার প্রশাসন।

তৃণমূলের তরফে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```