Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

চড়াম চড়াম ঢাক বাজল, আসানসোল জেলের সামনের রাস্তা গঙ্গা জলে ধুইয়ে ‘শুদ্ধ’ করল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : ২০১৯-এর লোকসভা ভোটের আগে তাঁর ডায়লগ ছিল—‘এবার চড়াম চড়াম ঢাক বাজবে।’ সেই তিনি, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) মঙ্গলবার সকালে আসানসোল জেল (Asansol Jail) থেকে দিল্লির উদ্দেশ

চড়াম চড়াম ঢাক বাজল, আসানসোল জেলের সামনের রাস্তা গঙ্গা জলে ধুইয়ে ‘শুদ্ধ’ করল বিজেপি

শেষ আপডেট: 7 March 2023 03:49

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : ২০১৯-এর লোকসভা ভোটের আগে তাঁর ডায়লগ ছিল—‘এবার চড়াম চড়াম ঢাক বাজবে।’ সেই তিনি, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) মঙ্গলবার সকালে আসানসোল জেল (Asansol Jail) থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পরেই জেলার বাইরে চড়াম চড়াম ঢাক বাজাল বিজেপি (BJP)।

দেখা যায় বিজেপির মহিলা কর্মীরা জেল সংলগ্ন রাস্তা গঙ্গা জলে ধুইয়ে ‘শুদ্ধ’ করছেন। তাদের বক্তব্য, একজন প্রসিদ্ধ গরুচোর এতদিন আসানসোল জেলে ছিলেন। তাঁকে দিল্লি পাঠানোর পর আসানসোল জেলের সামনের এই রাস্তা শুদ্ধ করা হল।

গত অগস্টে গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। গত কয়েক মাস তিনি এই আসানসোল জেলেই ছিলেন। মাঝে এক সপ্তাহ অবশ্য দুবরাজপুর থানার লকআপে ছিলেন কেষ্ট।

এদিন সকাল পৌনে সাতটা নাগাদ অনুব্রতকে জেল থেকে বের করা হয়। কলকাতার জোকা ইএসআই হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা হবে। তারপর তাঁকে দিল্লির উদ্দেশে নিয়ে যাবে ইডি। তারপরেই দেখা যায়, আসানসোলের বিজেপি কর্মীরা জমায়েত করেছেন জেলের বাইরে। গেরুয়া আবির উড়িয়ে চলে হলি খেলাও। আসানসোলের বিজেপি যুব মোর্চার এক নেতা বলেন, ‘তৃণমূল ভেবেছিল আসানসোল জেল থেকে অনুব্রতকে দিয়ে পঞ্চায়েত ভোট করাবে। কিন্তু সে গুড়ে বালি!’

নদিয়ায় পুলিশের গাড়িতে বোমা, আসামি ধরতে গিয়ে জখম কালীগঞ্জের ওসি-সহ ৩


```