Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনহাটায় গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী, মারধরে জখম আরও একজন, তুমুল উত্তেজনা

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: দিনহাটা ১ নম্বর ব্লকে গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী (BJP worker shot)। মারধরে গুরুতর জখম হয়েছেন আরও একজন বিজেপি কর্মী। তাঁদের দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন মহিলা। দিনহাটার কালীরপাট গ্রামে এই

দিনহাটায় গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী, মারধরে জখম আরও একজন, তুমুল উত্তেজনা

শেষ আপডেট: 8 July 2023 06:28

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: দিনহাটা ১ নম্বর ব্লকে গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী (BJP worker shot)। মারধরে গুরুতর জখম হয়েছেন আরও একজন বিজেপি কর্মী। তাঁদের দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন মহিলা। দিনহাটার কালীরপাট গ্রামে এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় (WB Panchayat Election 2023)।

বিজেপির অভিযোগ, তাদের দুই কর্মী রাধিকা বর্মন ও চিরঞ্জিত কার্জি ভোট দিতে গেলে তাদেরকে মারধর করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এই মুহূর্তে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই দুই কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় রয়েছে তুমুল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল দিচ্ছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। বিজেপির কর্মীরা অভিযোগ করেন, দিনহাটা ভিলেজ ওয়ানের এই বুথে দেদার ছাপ্পা ভোট পড়ছিল। পুরো ভোটকেন্দ্র চলে গিয়েছিল দুষ্কৃতীদের দখলে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরেক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হলেন কোচবিহারের গীতালদহতে। এখানে একটি স্কুলের বুথের ভিতর গুলি চলে বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় গীতালদহতে।

পঞ্চায়েত ভোটের সকালে চার ঘণ্টায় খুন ৭, তৃণমূলেরই ৫ জন, রাজ্যজুড়ে হিংসা-অশান্তির ছবি


```