Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার! অভিযুক্ত তৃণমূল সমর্থক ছেলে, পুলিশের পায়ে ধরে বিচার চাইলেন গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ভোট মিটলেও বাংলায় অশান্তির ঘটনা কমছেই না। রবিবার মালদহের বামনগোলায় এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে (BJP worker death in Malda)। ছেলের বিরুদ্ধে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে। যদিও

মালদহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার! অভিযুক্ত তৃণমূল সমর্থক ছেলে, পুলিশের পায়ে ধরে বিচার চাইলেন গ্রামবাসীরা

শেষ আপডেট: 16 July 2023 07:25

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ভোট মিটলেও বাংলায় অশান্তির ঘটনা কমছেই না। রবিবার মালদহের বামনগোলায় এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে (BJP worker death in Malda)। ছেলের বিরুদ্ধে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে।

যদিও স্থানীয় বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরাই খুন (BJP worker death in Malda) করেছে ওই বিজেপি কর্মীকে।

মালদহের (Malda) বামনগোলা ব্লকের মদনাবতি কয়নাদিঘি গ্রামের বাসিন্দা ছিলেন বুরন মুর্মু। এলাকায় তিনি বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তবে তাঁরই পুত্রবধূ এবারের পঞ্চায়েত নির্বাচনে বামনগোলা ব্লকের ১৯ নম্বর বুথে তৃণমূলের টিকিটে লড়েছিলেন। যদিও বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি।

স্থানীয়দের অভিযোগ, বৌ হেরে যাওয়ায় প্রায়ই বাড়িতে অশান্তি করতেন বুরন মুর্মুর ছেলে বিপ্লব। বাবা যেহেতু বিজেপি করেন, তাই বাবার সঙ্গে ঝামেলা লাগত। সেই ঝামেলার কারণেই বাবাকে খুন করেছেন ছেলে, এমনই দাবি প্রতিবেশীদের।

শনিবার বাড়িতেই বুরনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে খবর, বুরনের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে এই আঘাত লাগল, কীভাবে বুরনের মৃত্যু হল, পুরোটাই তদন্ত করে দেখছে পুলিশ। গ্রামবাসীরা পুলিশের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।

https://twitter.com/TheWallTweets/status/1680478475361320961

জানা গেছে, ঘটনার পর থেকেই 'নিখোঁজ' ছেলে। পুলিশ এসে পুত্রবধূ শর্মিলা মাড্ডিকে আটক করেছে পুলিশ। বিজেপি বিধায়ক খগেন মুর্মু জানান, তৃণমূলের উস্কানিতেই ছেলে ও পুত্রবধূ মিলে খুন করেছে বাবাকে। যদিও শর্মিলার দাবি, তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে।

চাঁচলে বিজয় মিছিলে হামলা, ইটের ঘায়ে মৃত্যু তৃণমূল কর্মীর


```