Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'দুয়ারে গর্ত'! নাম না করে মমতাকে ঠুকলেন শুভেন্দু 

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি যে খুব একটা ভাল নয়, তা বেশ টের পাওয়া যাচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের মন্ত্রী সচিবদের নির্দেশ দিয়েছিলেন হাত উপুড় করে আর খরচ করা যাবে না। পূর্ত দফতরের বাজেটেও কাটছাঁট করা হয়েছে সম্প্রত

'দুয়ারে গর্ত'! নাম না করে মমতাকে ঠুকলেন শুভেন্দু 

শেষ আপডেট: 15 September 2021 09:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি যে খুব একটা ভাল নয়, তা বেশ টের পাওয়া যাচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের মন্ত্রী সচিবদের নির্দেশ দিয়েছিলেন হাত উপুড় করে আর খরচ করা যাবে না। পূর্ত দফতরের বাজেটেও কাটছাঁট করা হয়েছে সম্প্রতি। এবার সরকারের এই 'দেউলিয়া' অবস্থা নিয়ে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'দুয়ারে সরকার'কে (Duyare Sarkar) কটাক্ষ করে তিনি বললেন 'দুয়ারে গর্ত' (Duyare Garta)। প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, বিকেলের মধ্যে জবাব চাইল কমিশন এদিন টুইটে শুভেন্দু লিখেছেন, পশ্চিমবঙ্গের সরকার দেউলিয়া হয়ে গেছে। এখন পূর্ত দফতরের উপর তার প্রভাব পড়ছে। সেখানেও ৬০ শতাংশ বাজেট কাটছাঁট যথেষ্ট হচ্ছে না। সরকারি আধিকারিকদের খরচ বাঁচাতে বলতে হচ্ছে। উন্নয়ন তো পিছিয়ে পড়ছে। এরপরই রাজ্য সরকারের নতুন প্রকল্পকে ব্যঙ্গ করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, 'পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প 'দুয়ারে গর্ত'। https://twitter.com/SuvenduWB/status/1438023690596204544?s=19 সম্প্রতি রাজ্য সরকারের পূর্ত দফতরের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, রাস্তা খারাপ হলে সারাইয়ের কাজ ও রক্ষণাবেক্ষণ ছাড়া কোনও কাজেই খুব প্রয়োজন না হলে টাকা খরচ করা যাবে না। এমনকি যতক্ষণ না দফতর নির্দেশ দেবে রাস্তা চওড়াও করা যাবে না। সাউথ জোনে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তার কাজের জন্য ২০২১-২২ অর্থবছরের রাজ্য উন্নয়ন তহবিলের (SDF) বাজেট ১৪০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে, যার মানে হল মূল বাজেটের ৬০ শতাংশে কোপ। তবে শুধু সাউথ জোনেই নয়, সূত্রের খবর, পূর্ত দফতরের প্রায় সব জোনেই বাজেট ৬০ শতাংশ কাটছাঁট করা হয়েছে। সম্প্রতি 'লক্ষ্মীর ভাণ্ডার', 'স্টুডেন্টস ক্রেডিট কার্ড', 'স্বাস্থ্য সাথী' প্রভৃতির মত সরকারের একাধিক প্রকল্পে প্রচুর টাকা খরচ হচ্ছে। এদিকে কোষগার প্রায় শূন্য। সূত্রের খবর সেই কারণেই বিভিন্ন দফতরের বাজেটে কোপ পড়ছে। এদিন সরকারের এই আর্থিক অনটনকেই ঠুকেছেন শুভেন্দু অধিকারী। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```