Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলা মেয়রের বিরুদ্ধে অশালীন মন্তব্য, সিধুকে ক্ষমা চাইতে বলল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : মধ্যপ্রদেশের ইন্দোরে জনসভা করতে গিয়ে শহরের মহিলা মেয়রের সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। সেই নিয়ে শুরু হয়েছে আন্দোলন। বিজেপির দাবি, অবিলম্বে সিধুকে ক্ষমা চাইতে হবে। ইন্দোরের মেয়র মালিনী লক্ষ

মহিলা মেয়রের বিরুদ্ধে অশালীন মন্তব্য, সিধুকে ক্ষমা চাইতে বলল বিজেপি

শেষ আপডেট: 26 November 2018 10:20

দ্য ওয়াল ব্যুরো : মধ্যপ্রদেশের ইন্দোরে জনসভা করতে গিয়ে শহরের মহিলা মেয়রের সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। সেই নিয়ে শুরু হয়েছে আন্দোলন। বিজেপির দাবি, অবিলম্বে সিধুকে ক্ষমা চাইতে হবে। ইন্দোরের মেয়র মালিনী লক্ষ্মীসিং গৌড় সম্প্রতি শহরে উচ্ছেদ অভিযান চালিয়েছেন। তার সমালোচনা করতে গিয়ে সিধু বলেন, তালি ঠোকো আউর মহাপুর কো ঠোকো। অর্থাৎ তালি বাজাও এবং মেয়রকে মার। সিধুর অভিযোগ, মেয়র কোনও ক্ষতিপূরণ না দিয়েই উচ্ছেদ করেছেন। কিন্তু তিনি যে ভাষায় মহিলা মেয়রকে আক্রমণ করেছেন, তার নিন্দা করেছেন অনেকে। বিজেপির মহিলা কর্মীরা ইন্দোরের রাজোয়ারা প্যালেসের সামনে মৌন মিছিল করেন। বিজেপির মুখপাত্র মীনাক্ষি লেখি সিধুকে বলেছেন, মিস্টার স্টুপিড। তাঁকে ক্ষমাপ্রার্থনা করতে বলেছেন।

```