Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ কাঁথি থানার পুলিশের, 'আসলে সারদা-কাণ্ডের নথি নষ্টের চেষ্টা' বলছে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: কাঁথি পুরসভার থেকে সারদা কাণ্ডের ফাইল 'উধাও'! যা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় রবিবার সারদা কর্তা সুদীপ্ত সেনকে (Sudipta Sen) প্রেসিডেন্সি জেলে এক দফা জেরা করে কাঁথি থানার পুলিশ। এবার কাঁথি থা

সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ কাঁথি থানার পুলিশের, 'আসলে সারদা-কাণ্ডের নথি নষ্টের চেষ্টা' বলছে বিজেপি

শেষ আপডেট: 31 July 2022 18:48

দ্য ওয়াল ব্যুরো: কাঁথি পুরসভার থেকে সারদা কাণ্ডের ফাইল 'উধাও'! যা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় রবিবার সারদা কর্তা সুদীপ্ত সেনকে (Sudipta Sen) প্রেসিডেন্সি জেলে এক দফা জেরা করে কাঁথি থানার পুলিশ। এবার কাঁথি থানার এই জেরার বিষয় নিয়ে প্রশ্ন তুলল বিজেপি (BJP)। রবিবার রাতে একাধিক টুইট করে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarun Jyoti Tiwari) অভিযোগ তুলেছেন, সারদা-কাণ্ডে (Sarada Case) নথি নষ্ট করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রবিবার সকাল পৌনে বারোটা নাগাদ প্রেসিডেন্সি জেলে আসেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সহ পাঁচ জন পুলিশকর্মী। প্রায় তিন ঘণ্টা কুড়ি ধরে সুদীপ্ত সেনকে জেরা করেন তাঁরা। বিজেপি নেতার অভিযোগ, সারদা কাণ্ডে সিবিআই তদন্ত করছে। রাজ্য পুলিশ ও সিটের হাত থেকে তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চেষ্টা করছে এই কাণ্ডের নথি নষ্ট করার। আজ কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সেই কাজই করলেন।

এখানেই থেমে না থেকে তরুণজ্যোতি তিওয়ারি আরও দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সারদা কর্তা সুদীপ্ত সেনকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। তরুণজ্যোতি তাঁর টুইটে সাংবাদিকদের দেওয়া অমলেন্দু বিশ্বাসের বাইটও তুলে ধরেছেন। লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি এইসব করছেন।

https://twitter.com/tjt4002/status/1553764056795791360

প্রসঙ্গত, সারদা কর্তাকে এদিন প্রেসিডেন্সি জেলে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস জানান, "সুদীপ্ত সেন সম্পূর্ণ সহযোগিতা করেছেন। তদন্তে অনেক কিছু উঠে এসেছিল যার ভিত্তিতেই সুদীপ্ত সেনকে জেরা করার দরকার ছিল। আজকের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পেয়েছি, যা থেকে বোঝা যাচ্ছে সেসময় অনেক বেআইনি টাকার লেনদেন হয়েছিল। এবং তাতে কাঁথির অনেকে যুক্ত ছিল। আমরা ২-৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেব।"

তবে এই ঘটনার সঙ্গে কত টাকা জড়িয়ে ছিল বা কারা যুক্ত ছিল সেই নিয়ে এদিন মুখ খোলেনি পুলিশ। তবে জানিয়েছেন, যে ফাইল উধাও হয়েছে বলে অভিযোগ সেটি ওই বিল্ডিং সংক্রান্ত।

পুরসভা থেকে ‘উধাও’ সারদা-কাণ্ডের ফাইল! সুদীপ্ত সেনকে জেরা করল কাঁথি থানার পুলিশ


```