Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

BJP TMC: বাঁকুড়ায় ঢাক বাজিয়ে বিজেপির বিজয় মিছিল, 'বিয়েবাড়ির বাজনা' বললেন বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল বাঁকুড়া শহর। পাল্টা জয় বাংলা স্লোগান দিল তৃণমূল (BJP TMC)। চার রাজ্যের বিধানসভা ভোটের সাফল্যকে পুঁজি করে বাংলায় ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি। সেই উপলক্ষে রবিবার বাঁকুড়

BJP TMC: বাঁকুড়ায় ঢাক বাজিয়ে বিজেপির বিজয় মিছিল, 'বিয়েবাড়ির বাজনা' বললেন বিধায়ক

শেষ আপডেট: 13 March 2022 13:01

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল বাঁকুড়া শহর। পাল্টা জয় বাংলা স্লোগান দিল তৃণমূল (BJP TMC)।

চার রাজ্যের বিধানসভা ভোটের সাফল্যকে পুঁজি করে বাংলায় ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি। সেই উপলক্ষে রবিবার বাঁকুড়া শহরে বিজয় মিছিল বার করে তারা। বিজেপির এই বিজয় মিছিল বাঁকুড়া শহরের ভৈরবস্থান মোড়ের কাছে এলে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা (BJP TMC)। পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে। তবে বড় কোনও অশান্তি হয়নি।

তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই বিজয় মিছিলকে কটাক্ষ করে পুরভোটের ফলের প্রসঙ্গ টেনে আনা হয়। পাশাপাশি রাজ্যের শাসক দলের দাবি, মাধ্যমিক পরীক্ষার সময় বাজনা বাজিয়ে বিজয় মিছিল বের করে পড়ুয়াদের অসুবিধা করছে বিজেপি (BJP TMC)।

পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজয় মিছিলের নেতৃত্বে থাকা বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা দাবি করেন পুরভোটে ইভিএম কারচুপি করে জয়ী হয়েছে তৃণমূল। বিজয় মিছিলে ঢাক বাজানোর কথা অস্বীকার করেন বিধায়ক। বলেন, ওই বাজনা ছিল স্থানীয় একটি বিয়েবাড়ির।

বিধায়ক বিজয় মিছিলে বাজনা বাজার কথা অস্বীকার করলেও ক্যামেরায় অন্য ছবি ধরা পড়েছে। বিজেপির স্লোগান লেখা টিশার্ট পড়ে বাজনদারদের ঢাক বাজাতে বাজাতে মিছিলের সঙ্গেই হাঁটতে দেখা গিয়েছে (BJP TMC) বিধায়ককে।

দাউদাউ আগুন, ফিল্মি কায়দায় দোতলার জানলার গ্রিল ভেঙে ১১ জনকে উদ্ধার করলেন প্রতিবেশীরা


```